বাজেটের ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের দাবি
একতা প্রতিবেদক :
বাজেটে জাতীয় আয়ের ৮ ভাগ এবং মোট বাজেটের ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
গত ১ জুলাই ছাত্র ইউনিয়নের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ: আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্র ইউনিয়নের সভাপতি তামজীদ হায়দার চঞ্চলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দীন খান, লেখক ও গবেষক মাহতাব উদ্দীন আহমেদ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ, বরাদ্দের কার্যকর ব্যবহার, শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য, গবেষণা সংকট এবং শিক্ষার ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, শুধু বরাদ্দের অঙ্ক বৃদ্ধি করাই যথেষ্ট নয়; শিক্ষাকে রাষ্ট্রের অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করে তার
গণমুখী, বিজ্ঞানমনস্ক ও মানবিক চরিত্র নিশ্চিত করা জরুরি।
ছাত্র ইউনিয়নের সভাপতি তামজীদ হায়দার বলেন, শিক্ষা কোনো পণ্য নয়; এটি মানুষের মৌলিক অধিকার। শিক্ষা খাতে বরাদ্দকে ব্যয় হিসেবে নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে। শিক্ষার সুযোগ, মান ও গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের কারগরি শিক্ষা ব্যাবস্থাকে বিশ্বমানের করে তুলতে হবে। বাজেটে জাতীয় আয়ের ৮ ভাগ এবং মোট বাজেটের ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ করতে হবে।
সভা থেকে শিক্ষাখাতে জিডিপির অধিকতর অংশ বরাদ্দ, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকট নিরসন এবং সকলের জন্য বৈষম্যহীন ও গণমুখী শিক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়।
প্রথম পাতা
নতুন পে-স্কেল : দেশবাসীর জন্য আশীর্বাদ না বোঝা
ব্যাটারিচালিত যানবাহনের সংকট নিরসনে যৌক্তিক নীতিমালা চাই
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নতুন সমন্বয়ক ক্বাফী রতন
ফসলি জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধের দাবি
শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ খেলাঘরের
দ্রুত সার সংকটের সমাধান কর কৃষি উপকরণের দাম কমাও
সিরাজগঞ্জে বাসদের সমাবেশে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি
‘সত্য’
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন