হামের টিকা ঘাটতির কারণে শিশু মৃত্যু : খেলাঘর

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
চট্টগ্রাম সংবাদদাতা: জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গত ২৩ মে বিকাল ৫ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রামিসাসহ দেশব্যাপী শিশু ধর্ষণ-নির্যাতন-হত্যার প্রতিবাদে, হামের টিকা ঘাটতি ও চিকিৎসা অব্যবস্থার কারণে শিশু মৃত্যু এবং প্যালেস্টাইন ও ইরান যুদ্ধে শিশু হত্যার প্রতিবাদে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা, হামের টিকা ঘাটতি ও চিকিৎসা অব্যবস্থাপনার কারণে দেশের ৬৪ জেলায় শত শত শিশুর মৃত্যু হচ্ছে বলে দাবি করেন। খেলাঘর মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু’র সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিপিবি সাবেক কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিতারা শামীম, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উজ্জ্বল দেব, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য আশীষ ধর, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি গোপাল কৃষ্ণ লালা, চন্দন পাল, সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ প্রতীম নাহা, জয়ন্ত রাহা, প্রগতি যাত্রীর সাধারণ সম্পাদক ফজলুল কবির মিন্টু, শ্রমিক নেতা অ্যাডভোকেট জহির। মহানগর এর আওতাধীন শাখা আসরের পক্ষ থেকে বক্তব্য রাখেন উষার আলো খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক জোবেদা খানম, পদ্মকুঁড়ি খেলাঘর আসরের সহ-সভাপতি সুচিত্রা গুহ টুম্পা, জুঁই খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন শীল, কপোত মালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মুন্না, জলসিঁড়ি খেলাঘর আসরের আহ্বায়ক দীপংকর রুদ্র, স্বর্ণালী খেলাঘর আসরের সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন, বালুকাবেলা খেলাঘর আসরের শিক্ষা ও গবেষণা সম্পাদক নিশান রায়, বৈশাখী খেলাঘর আসরের দপ্তর সম্পাদক জোবায়ের খান জুরাত প্রমুখ। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করেন খেলাঘরের ছোট্ট বন্ধু নিবৃত্তি নাথ। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বিপুল সংখ্যক শিশু কিশোর ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..