
বগুড়া সংবাদদাতা :
আমেরিকার সঙ্গে গণবিরোধী অসম চুক্তি বাতিল, রামপাল পানগাঁও, রূপপুর, আদানি ও লালদিয়া বন্দর সুইজারল্যান্ড ও ডেনমার্কের সাথে ইজািপিরা চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টারমিনাল বিদেশিদের ইজারা দেওয়ার চক্রান্তের বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গত ১৬ এপ্রিল সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিপিবি শেরপুর উপজেলা বগুড়ার উদ্যোগে শেরপুর ধুনট মোড় বাসস্ট্যান্ড, ভবানীপুর বাজার ও বিশ্ব বাজারে পথসভা ও জনসংযোগ অনুষ্ঠিত হয়। সিপিবি শেরপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা সভাপতিত্বে ও শাজাহান আলীর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
পথসভাগুলোতে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা সভাপতি আমিনুল ফরিদ, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, আদিবাসী নেতা শিপন কুমার রবিদাস, সিপিবি নেতা নুরুল ইসলাম, আসমা বেগম ও কৃষক নেতা শফিকুল ইসলাম শফি প্রমুখ।
পথসভা থেকে নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে নির্বাচনের মাত্র ৩ দিন আগে (৯ ফেব্রুয়ারি, ২০২৬) তড়িঘড়ি করে কাউকে না জানিয়ে অতি গোপনে আমেরিকার সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি করেছে, বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে। ফলে আমরা স্বাধীনভাবে সার্বভৌম সিদ্ধান্ত নিতে পারব না।