আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি
একতা প্রতিবেদক :
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গত ২৭ মে এক শোকবার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ঈদের ঠিক আগের দিন একসাথে এতজন বাবা-মায়ের কোল খালি হওয়া নিঃসন্দেহে দুঃখজনক ও বেদনাদায়ক।
বার্তায় উদীচী নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমে প্রচারিত সংবাদ অনুযায়ী নবজাতকের মৃত্যুর জন্য এসির গ্যাস লিকেজ দায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, কী কারণে নবজাতকদের মৃত্যু হয়েছে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তাই, যত দ্রুত সম্ভব এ ঘটনার সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করার মাধ্যমে নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানান উদীচীর নেতৃবৃন্দ। একইসাথে কারো গাফিলতির জন্য নবজাতকদের মৃত্যু হয়ে থাকলে তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবিও জানাচ্ছে উদীচী।
এছাড়া, যেসব সরকারি ও বেসরকারি হাসপাতালে নবজাতক বা শিশুদের চিকিৎসা সেবা দেয়া হয় সেসব হাসপাতালের সব ধরনের চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির মান প্রতি ৩ মাস পরপর যাচাই করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দাবিও জানান উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রথম পাতা
অনেক সমালোচনা আর বিতর্কের বিশ্বকাপ
বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ
পার্টিকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে
প্রগতিশীল শক্তির সুসংহত ও সীমানাহীন অঙ্গীকার প্রয়োজন
হামে মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়ালো
দ্রব্যমূল্য এবং জাতীয় বাজেট
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি টিইউসি’র
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন