জেলা-উপজেলায় ‘মিট দ্য কমরেডস’

পার্টিকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

রংপুর বদরগঞ্জ উপজেলায় ‘মিট দ্য কমরেডস’ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন
একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় উপজেলায় ‘মিট দ্য কমরেডস’ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে একদিকে প্রান্তিক পর্যায়ের সমস্যাগুলি জানার সুযোগ হচ্ছে, পাশাপাশি পার্টির আহ্বান মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। এ ধারাবাহিকতায় গত ৫ জুন খুলনার বটিয়াঘাটা উপজেলার ‘মিট দ্যা কমরেড’ বটিয়াঘাটা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের অঙ্গীকার করে ১৯৭১ সালে মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের মানুষ শোষণ বৈষম্যহীন রাষ্ট্র গড়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। মানুষ এখনও মানবিক মর্যাদা থেকে বঞ্চিত। শোষণ বৈষম্য কষাঘাতে জর্জরিত।

বটিয়াঘাটা, খুলনা
মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। যারা আমাদের সভ্যতা বিনির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের শ্রমজীবী মেহনতি মানুষের অবস্থা সংকটাপন্ন। ছোটবড় কলকারখানা বন্ধ কাজ নেই বেকার সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলছে। কৃষক তার উৎপাদিত ফসলের লাভজনক দাম পাচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি। দুর্নীতি লুটপাট অর্থ পাচার অসহনীয় অবস্থায়। অর্থনীতিসহ সকল ক্ষেত্রে বৈষম্য আকাশ পাতাল দূরত্ব তৈরি করেছে। তিনি বলেন, এসব থেকে মুক্তি একমাত্র পথ শোষণ বৈষম্যহীন রাষ্ট্র গড়ার। সেই মেহনতি মানুষের সরকার গড়তে এদেশের বাম গণতান্ত্রিক শক্তি ব্যক্তি, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, শ্রমজীবী মেহনতি মানুষ, পাহাড় সমতলের আদিবাসী, নিপীড়িত জনগোষ্ঠীর মানুষকে নিয়ে সরকার গঠন করার সক্ষমতা

কাজীপুর, সিরাজগঞ্জ
অর্জন করতে হয়। আসুন সেই কাজ সকলে ঝাঁপিয়ে পড়ি। উপজেলা কমিটির সভাপতি অশোক সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, খুলনা জেলা সভাপতি এস এ রশীদ, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, অ্যাড. রুহুল আমিন, অ্যাড. প্রীতিষ মণ্ডল, পূর্ণেন্দু বিশ্বাস, তাপস রায়। বিভিন্ন প্রশ্ন করে বক্তব্য রাখেন, নিতাই গাইন, অ্যাড. সন্ধিপ রায়, প্রভাষ মণ্ডল, সুশান্ত মিস্ত্রি, পরিমল মণ্ডল, জয়ন্ত গোলদার প্রমুখ কাজী সাজ্জাদ জহির চন্দন পার্টির ত্রয়োদশ কংগ্রেসের ঘোষণা কর্মসূচি ধরে এবং রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে পার্টি সদস্যদের প্রশ্নের জবাব দেন। এছাড়া, গত ৫ জুন সকাল ১০টায় সিপিবি রংপুর বদরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ইবনুল হাসান লোহানীর

যশোর
সভাপতিত্বে ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ইসলাম এর সঞ্চালনায় বদরগঞ্জ উপজেলার ‘মিট দ্য কমরেডস’ কর্মসূচির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফি রতন, সিপিবি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কাফি সরকার এবং জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আলতাফ হোসেন। সভায় আব্দুল্লাহ ক্বাফি রতন বলেন, এই ‘মিট দ্য কমরেডস’ কর্মসূচি হলো জনতাকে জাগাতে কমরেডদের প্রস্তুতি। উপর থেকে নীচ এবং নীচ থেকে উপরে কমরেডদের মধ্যে চিন্তা এবং তথ্যের আদান-প্রদানের মধ্যদিয়ে কমিউনিস্ট পার্টিকে একটি একশিলা পার্টিতে পরিণত করতে হবে এবং পার্টির প্রতিটি ইউনিটে অর্থাৎ শাখা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সমালোচনা-আত্মসমালোচনার

সিরাজগঞ্জ
চর্চা চালু করতে হবে এবং তা অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, পার্টিকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে এবং পার্টিকে দেশ ও জনগণকে সংকট থেকে মুক্তি দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, দেশ আজ গভীর সংকটে নিপতিত। একদিকে মার্কিন সাম্রাজ্যবাদের নানামুখী চক্রান্ত-আগ্রাসন এবং অন্যদিকে মৌলবাদী জামাতি ইসলামের আস্ফালন ও মুক্তিযুদ্ধবিরোধী নানামুখী চক্রান্তের ফলে মুক্তিযুদ্ধের সমস্ত অর্জন এবং শোষণ-বৈষম্য থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করার আকাঙ্ক্ষার বিপরীতে আজ দেশ পরিচালিত হচ্ছে। এই অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে হলে কমিউনিস্ট পার্টিকেই দায়িত্ব নিতে হবে। আর সেটা করতে সমস্ত রকম দোদুল্যমানতা ও অলসতাকে ঝেড়ে ফেলে পার্টিকে শক্তিশালী করতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..