ভেঙে ফেলা হলো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মরণে নির্মিত ভাস্কর্য

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের ভূমিপুত্র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মরণে নির্মিত ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় সংক্ষুব্ধ জনসাধারণ তীব্র প্রতিবাদ জানিয়েছে।
ভাস্কর্যটিকে কেন্দ্র করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে বানিয়ে ৩২ লাখ প্রকল্পের ফাইল গায়েবের অভিযোগ ওঠেছে। জানা যায়, ঝিনাইদহ-কুষ্টিয়া ও ঝিনাইদহ-যশোর মহাসড়কের সংযোগস্থলে সড়কের মাঝখানে এই চত্বরটি অবস্থিত ছিল।
এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ আলী খান জানান, ২০১৪ সালে এটি উদ্বোধন করেন। ওই প্রকল্পে মোট বরাদ্দ ছিল ৩২ লাখ টাকা। প্রাথমিক পর্যায়ে ১১ লাখ টাকা উত্তোলন করে..
বিস্তারিত
বদিউর রহমানের প্রয়াণ দিবসে বক্তারা
মুক্তিযুদ্ধের চেতনায় সাম্যবাদী সমাজ
প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখবে উদীচী

একতা প্রতিবেদক :
গান, আবৃত্তি ও সশ্রদ্ধ স্মৃতিচারণের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সংগ্রামী সভাপতি, বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক, সাহিত্যিক, অধ্যাপক বদিউর রহমান-এর প্রথম প্রয়াণবার্ষিকী পালন করেছে উদীচী।
সভায় বক্তারা বলেন, বদিউর রহমান শারীরিকভাবে বিদায় নিলেও তিনি যে আদর্শের বীজ বপণ করে গেছেন সেটিকে ধারণ করেই উদীচী এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠায় উদীচী আজীবন কাজ করে যাবে।
গত ১৭ জুলাই বিকাল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে উদীচী কেন্দ্রীয় সংসদ আয়োজন করে স্মরণানুষ্ঠান..
বিস্তারিত
দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে : সিপিবি
একতা প্রতিবেদক :
রাজধানী সূত্রাপুরে ‘সাম্রাজ্যবাদী আধিপত্য রুখে দাঁড়াও, আমেরিকার সাথে সর্বনাশা বাণিজ্য চুক্তি বাতিল করো’, ‘অর্থনৈতিক করিডোরের নামে অসম চুক্তি ও ভূ-রাজনৈতিক ঝুঁকি সৃষ্টি করা যাবে না’, ‘বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনীতি ও বন্দর রক্ষা করো’ এসব দাবিতে সিপিবি সূত্রাপুর থানা কমিটি বিক্ষোভ করে। গত ১৭ জুলাই বিকালে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বর্তমানে দেশ এক সংকটে আছে। এই সংকট আরো ঘণিভূত করে দিচ্ছে সাম্রাজ্যবাদী শক্তিগুলো। দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় আজ দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যুদ্ধবাজ আমেরিকা মানবতার শত্রু আর..
বিস্তারিত
রাজবাড়ীতে উদীচীর বর্ষা উৎসব

রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে কথা, গান, কবিতা আবৃত্তি ও নাচের মধ্যে দিয়ে বর্ষা উৎসব উদযাপিত হয়েছে। শহরের আজাদী ময়দান এলাকায় উদীচী মিলনায়তনে গত ১১ জুলাই বিকালে এই উৎসবের আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের মধ্যে বর্ষা উৎসবের সূচনা করা হয়। এরপর পরিবেশন করা হয় সমবেত কণ্ঠে সংগীত সংগীত। জেলা উদীচীর সাধারণ সম্পাদকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক আবদুল জব্বার। এরপর বর্ষা নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি চলতে থাকে সমবেত সংগীত, একক সংগীত, কবিতা..
বিস্তারিত
ক্ষেতমজুরদের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করতে হবে
রংপুর সংবাদদাতা :
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির বর্ধিত সভা গত ১১ জুলাই রংপুরে অনুষ্ঠিত হয়। প্রবীণ ক্ষেতমজুর নেতা ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান।
সভায় আলোচনা করেন রংপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন রহমান, শাহাদাত হোসেন খোকা, জেলা সাধারণ সম্পাদক ডা. রেজাউল ইসলাম রাজু, দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য হাফিজার রহমান, কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম..
বিস্তারিত
সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস আয়োজন প্রতিবাদ সিপিবির

গাইবান্ধা সংবাদদাতা :
বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের প্রতিবাদে ও আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটি।
গত ১১ জুলাই বিকেল ৫টায় শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, গোলাম রব্বানী মুসা, সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল..
বিস্তারিত
চন্দন দাশের শোকসভায় বক্তারা
শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদারের আহ্বান
চট্টগ্রাম সংবাদদাতা :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ১৭ জুলাই বিকাল ৫ টায়, সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ে বর্ষীয়ান বাম রাজনীতিক, উদীচী চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি সংস্কৃতিজন ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন, অর্থনৈতিক আধিপত্য, সাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও প্রগতিশীল মূল্যবোধকে দুর্বল করার নানা অপচেষ্টা অব্যাহত রয়েছে। এসব অপশক্তি ও ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।
সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সহকারী সাধারণ..
বিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর মানববন্ধন
ব্রাক্ষণবাড়িয়া সংবাদদাতা :
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সদরের সিমনা রোডে তিতাস নদীর পূর্বপাড়ে গণপূর্ত বিভাগে পাসকৃত সম্ভাব্য আবাসিক প্লট স্থাপন উন্নয়ন প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুলাই বিকাল ৪টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে জীববৈচিত্র্য, প্রাণ-প্রকৃতি, কৃষিজমি, নদী, খাল, ডোবা, বিল ধ্বংস হবে। বিনষ্ট হবে ৭৫টি বাড়ি, ২০টি বাথার, ১০টি হাঁসের ফার্ম। এছাড়া ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে যদি শিমরাইলকান্দি, বিজয়পুর, দত্তখলা, বাথারখলা, পেলুনপুর, রাজাবাড়িতে..
বিস্তারিত
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার নির্ধারণের দাবি
একতা প্রতিবেদক :
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রম আইন ও বিধির শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তুলার আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।
শ্রমিক নেতা রফিক খানের স্মরণসভায় বক্তারা এ আহ্বান জানান। সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলার সভাপতি হাফিজুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হিমাংশু সাহা, নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, জেলার সহ-সভাপতি গোলাম মোস্তফা সাচ, বিপ্লবী..
বিস্তারিত
৭ দিনের সংবাদ
বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৩ জেলা, তলিয়ে গেছে বসতঘর, কৃষিজমি ও মাছের ঘের
দেশের ৬৭ শতাংশের বেশি তরুণই অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন
পানি নামলেও কাটেনি দুর্ভোগ, ঘরহারা মানুষের সামনে টিকে থাকার লড়াই
খেলাপি ঋণের পাহাড়ে দেশের আর্থিক খাত নাজুক অবস্থায়
কূটনৈতিক বলয় সরকারের পররাষ্ট্রনীতি ‘সবার আগে বাংলাদেশ’ ঘিরে অসন্তোষ
শিক্ষানীতি প্রণীত হয় রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করে, মন্তব্য বিশেষজ্ঞদের
জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে জাতি ২ ভাগে বিভক্ত, দাবি আইনমন্ত্রীর
অনলাইনে ‘অস্ত্র-মাদক বিক্রি’, হোম ডেলিভারি দেওয়ার প্রলোভন
বর্জ্য-দুর্গন্ধে নাকাল ঢাকাবাসী, নাক চেপেও সড়কে চলা দায়
নিয়ন্ত্রণের বাইরে দেশের বেসরকারি স্বাস্থ্যখাত, সেবা..
বিস্তারিত