প্রথম পাতা

নতুন পে-স্কেল : দেশবাসীর জন্য আশীর্বাদ না বোঝা

মুজাহিদুল ইসলাম সেলিম

সরকার নতুন পে-স্কেল ঘোষণা করেছে। ঘোষিত বেতন কাঠামো অনুযায়ী গ্রেডভেদে মূল বেতন বাড়বে ১০০ শতাংশ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত। এটি আগামী দুই বছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। নানা মহলে বিশেষত যারা এই পে-স্কেলের আওতাভুক্ত তাদের মাঝে এ নিয়ে তুমুল আলোচনা চলছে। তারা হিসাব কষে বোঝার চেষ্টা করছে যে, এই ঘোষণা কার্যকর হলে তারা কী পরিমাণ লাভবান হবেন। কিন্তু ১৮ কোটি দেশবাসীর বিপুল অংশ এ পে-স্কেলের আওতাভুক্ত নয়। ফলে তাদের মধ্যে নতুন পে-স্কেল বা বেতন কাঠামোর বিষয়টি তেমন কোনো..

বিস্তারিত

ব্যাটারিচালিত যানবাহনের সংকট নিরসনে যৌক্তিক নীতিমালা চাই

একতা প্রতিবেদক : ব্যাটারিচালিত যানবাহনের সংকট নিরসনে লুটপাট ও ধনিক শ্রেণির স্বার্থে নয়, বরং সমস্যা সমাধানের লক্ষ্যে যৌক্তিক নীতিমালা প্রণয়ন করার দাবি জানিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, একটি মহল শ্রমিকদের বিরুদ্ধে শ্রেণি বিদ্বেষ ছড়িয়ে জাতীয় সংহতি ও বিভিন্ন পেশার মানুষের মধ্যে গড়ে ওঠা পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। অন্যদিকে সরকার ও আমলাতন্ত্র সমস্যা সমাধানে বাস্তবায়নযোগ্য যৌক্তিক নীতিমালা প্রণয়ন না করে ধনিক শ্রেণির স্বার্থ রক্ষার নীতি তৈরিতে ব্যস্ত। গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে..

বিস্তারিত

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নতুন সমন্বয়ক ক্বাফী রতন

একতা প্রতিবেদক : দেশের বামদলগুলির জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নতুন সমন্বয়ক হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। তিনি ১ সেপ্টেম্বর থেকে আগামী তিন মাসের জন্য এ দায়িত্ব পালন করবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে জোটটি। সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করা ক্বাফী রতন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস ও এমএসএস করেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে কর্মী হিসেবে লড়াই শুরু করে ’৯০ এর ছাত্র গণঅভ্যুত্থানের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির..

বিস্তারিত

ফসলি জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধের দাবি

একতা প্রতিবেদক : ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নন্দীপাড়া ও ঝারপাড়া মৌজায় ১৭৩.১৩ একর ফসলি জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার যে প্রক্রিয়া তা বন্ধের দাবি জানিয়েছেন কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। স্থানীয় কৃষকরা বলেন, জীবন থাকতে তাঁদের ফসলী জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র করতে দিবেন না। তারা বলেন, আমরাও চাই সৌরবিদ্যুৎ হোক। কিন্তু সেটি কোনোভাবেই এলাকার ফসলি জমি নষ্ট করে নয়। তারা অন্যত্র অকৃষিজ জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দাবি জানান। গত ৪ সেপ্টেম্বর ফসলি জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগের কারণে স্থানীয় ভুক্তভোগী..

বিস্তারিত

শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ খেলাঘরের

একতা প্রতিবেদক : শিশু নিখোঁজ নিয়ে দেশের বিভিন্ন থানায় হওয়া সাধারণ ডায়েরির সংখ্যা প্রকাশের পর শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় খেলাঘর আসরের নেতারা। ১ সেপ্টেম্বর এক বিবৃতিতে কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. কাজী মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল কবীর বলেন, সম্প্রতি ৭১ টিভির এক প্রতিবেদনে প্রকাশিত তথ্যে জানা গেছে, গত সাত মাসে সারা দেশে প্রায় ১৫ হাজার শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিপুল সংখ্যক শিশুর নিখোঁজ হওয়ার এই তথ্য অত্যন্ত উদ্বেগজনক ও..

বিস্তারিত

দ্রুত সার সংকটের সমাধান কর কৃষি উপকরণের দাম কমাও

একতা প্রতিবেদক : অবিলম্বে কৃষকদের পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত, সারসহ কৃষি উপকরণের দাম কমানো, দুর্নীতিবাজ ডিলারসহ সার কেলেংকারির সাথে জড়িত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ। গত ৩০ আগস্ট এক বিবৃতিতে বলা হয়, দেশে ‘সারের কোনো সংকট নেই’ এমন বক্তব্য সরকারের পক্ষ থেকে বলা হলেও বাস্তবে কৃষক বাজারে গিয়ে সার পাচ্ছে না। কৃষক ফসলি জমিতে সার দিতে পারছে না। সময়মতো সার না দিতে পারায় ফসলের ক্ষতি হচ্ছে। আবার কিছু স্থানে অনেক ডিলার বেশি দামে সার..

বিস্তারিত

সিরাজগঞ্জে বাসদের সমাবেশে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি

একতা প্রতিবেদক : চলমান বিদ্যুৎ ও সারের সংকট নিরসনের দাবিতে বাসদ সিরাজগঞ্জের পিপুল বাড়িয়াতে আয়োজিত সমাবেশে স্থানীয় বিএনপির সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। হামলায় বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক নবকুমার কর্মকার, জেলা কমিটির নেতা পলাশ ঘোষ, আজিজ, আবু শামাসহ ১০ জন নেতাকর্মীকে আহত হন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অব্যাহত বিদ্যুৎ সঙ্কট নিরসন এবং সার সরবরাহ নিশ্চিত করার দাবিতে বাসদ-এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া বাজারে সমাবেশ চলাকালে বিএনপির একদল সন্ত্রাসী হামলা চালিয়ে নবকুমার কর্মকারের..

বিস্তারিত

‘সত্য’

একতা প্রতিবেদক : বাঙালির জীবনে বিদ্যুতের আগমন আর নির্গমন এখন আর কোনো বড় খবর নয়, এটা নিতান্তই এক বিরাট খেলা। বিদ্যুৎ কখন আসবে, তার চেয়ে বড় প্রশ্ন হলো—যাচ্ছে কখন? সবচেয়ে মজার দৃশ্য দেখা যায় বিদ্যুৎ ফেরামাত্র। বিদ্যুৎ আসা মাত্রই পুরো মহল্লা থেকে ভেসে আসে জয়োচ্ছ্বাস, যেন জাতীয় দল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতে গেছে! পাড়ার ছেলেরা একযোগে চিৎকার দেয়—‘আইসেএএএ!’ বিদ্যুৎ আমাদের শেখাচ্ছে কীভাবে অল্প আলোতেও জীবনকে উপভোগ করতে হয়, আর অন্ধকারের মধ্যেও ধৈর্য ধরে মোমবাতি খুঁজতে হয়! যদিও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আবার আমাদের..

বিস্তারিত