‘দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ’
নারায়ণগঞ্জ সংবাদদাতা :
মজুরি বোর্ড পুনর্গঠন করে শিল্প কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা ও রাষ্ট্রায়ত্ত বন্ধ শিল্প কারখানা চালুসহ জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জের ফতুল্লায় শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় ইসদাইর বাজারে এ সমাবেশ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা শাখার সম্পাদক রনজিত কুমার দাস, বক্তব্য রাখেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল কান্তি দাস, জেলা কমিটির সদস্য ইকবাল হোসেন, ফতুল্লা শাখার সদস্য আলমগীর হোসেন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক ও শ্রমজীবী মানুষ। অথচ শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি ও অধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে তাদের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠেছে। শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই হতে পারে না। অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে শিল্প কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। দেশের জনগণের স্বার্থে গড়ে ওঠা রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা ব্যক্তি মালিকানায় দেয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থের পরিপন্থি। জনস্বার্থবিরোধী এই সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রায়ত্ত বন্ধ শিল্প কারখানা আধুনিকায়ন করে চালু করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ তাদের পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। বাজারে কার্যকর তদারকির অভাব ও মুনাফালোভী অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত।
মাদক, চুরি-ছিনতাই রোধ ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।
শেষের পাতা
সরকার নির্ধারিত দামে সার পাচ্ছে না কৃষক
জাতীয় সমাবেশ সফল করার আহ্বান ক্ষেতমজুর সমিতির
শিক্ষা দিবসে বগুড়া ও গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের সমাবেশ
কমরেড ইলা মিত্র মেলা ১১, ১২ ও ১৩ অক্টোবর
কুড়িগ্রাম হাসপাতালের অব্যবস্থাপনা দূর করার দাবিতে বিক্ষোভ
সরকারি শাহ সুলতান কলেজে ছাত্র ইউনিয়ন নেতাদের ওপর হামলার প্রতিবাদ
শিক্ষক পরিবারের খুনিদের বিচারের দাবিতে রংপুরে গণঅবস্থান কর্মসূচি
শ্রমিকের অধিকার উপেক্ষা করে উন্নয়ন সম্ভব নয় : সিপিবি
সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি সিপিবির
‘ফিদেলের আদর্শ আজও মুক্তির সংগ্রামের প্রেরণা’
৭ দিনের সংবাদ...
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন