এলপিজির দামে বড় লাফ ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৩৮৭ টাকা
একতা প্রতিবেদক :
যদিও সরকারি দামে বাজারে সিলিন্ডার গ্যাস মেলে না; ৬০০ থেকে ৭০০ টাকা বাড়তি দিয়েই তা কিনতে হয়। এর মধ্যে এলপিজির দাম এক লাফে ২৯ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে এলপিজি ব্যবহারকারীদের খরচ আরেক দফা বাড়ছে।
গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৩৪১ টাকা, যা নতুনভাবে এপ্রিল থেকে করা হয়েছে এক হাজার ৭২৮ টাকা। অর্থাৎ ১২ কেজিতে দাম বেড়েছে ৩৮৭ টাকা। কেজিতে বেড়েছে ৩২ টাকা ৩০ পয়সা।
রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা বেসরকারি এলপিজির দামও বেড়েছে। তরল অবস্থায় প্রতি কেজির দাম মার্চের ১০৭ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৪০ টাকা ২৯ পয়সা করা হয়েছে। গ্যাসীয় অবস্থায় প্রতি ঘনমিটারের দাম ২৩৯ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ৩১১ টাকা ৭০ পয়সা হয়েছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ৬১ টাকা ৮৩ পয়সা। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। গতকাল বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো পর্যায়ে কমিশন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে বিক্রি করা যাবে না। তবে বাস্তবতা ভিন্ন। অভিযোগ আছে, এমনিতেই সিলিন্ডারপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দিতে হয় ক্রেতাদের। তবে চার দিন ধরে প্রতি সিলিন্ডারে ৬০০ থেকে ৭০০ টাকা বেশি দাম নিচ্ছেন বিক্রেতারা।
চার থেকে পাঁচ সদস্যের পরিবারের রান্নার জন্য মাসে এক থেকে দেড়টি (১২ কেজি) এলপিজি সিলিন্ডার প্রয়োজন হয়। ফলে যে পরিবারের মার্চে এলপি গ্যাসের জন্য খরচ ছিল আড়াই থেকে তিন হাজার টাকা। তা এপ্রিলে বেড়ে হবে সাড়ে তিন হাজার টাকা।
বাসাবাড়ির খরচের পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ, পরিবহন এবং এলপিজিচালিত শিল্পেও খরচ বাড়বে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম বলেন, এলপিজির বাজারের অনিয়ম প্রতিরোধ করার দায়িত্ব বিইআরসির। তারা এ কাজে ব্যর্থ হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে, প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিদপ্তর নিষ্ক্রিয় হয়ে গেছে। তারা এলপিজি ব্যবসায়ীদের হাতে বন্দি হয়ে গেছে। ভোক্তাদের স্বার্থ দেখার কেউ নেই।
প্রথম পাতা
‘শিশু কোটা’
ক্ষেতমজুররা ভিক্ষা চায় না, তারা কাজ চায়, ন্যায্য মজুরি চায়
হাওরের সমস্যা বিচিত্র ধরনের আছে সমাধানের পথও
পশ্চিমবঙ্গে বিজেপির হিন্দুত্ববাদী সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ
‘হামে শিশুদের মৃত্যুর দায় ইউনূস ও তার সরকারের’
মানবিক বিশ্ব গড়তে সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার
হাতে হাত ধরে জোর কদমে চলো এগিয়ে যাই-কমরেড
বিদ্যুতের দামবৃদ্ধির গণবিরোধী প্রস্তাব বাতিল কর : সিপিবি
তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে পশ্চিমবঙ্গ
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন