ঝিনাইদহে বাঁওড় আন্দোলনের নেতা নিত্য হালদারের জীবনাবসান

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

ঝিনাইদহ সংবাদদাতা : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ঝিনাইদহ জেলা কমিটির সদস্য, বাংলাদেশ বাঁওড় মৎস্যজীবী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সিপিবির সদস্য নিত্য হালদার (৬০) গত ২৩ ফেব্রুয়ারি রাত ১ টায় মৃত্যুবরণ করেছেন। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া গ্রামের অধিবাসী কমরেড নিত্য হালদারের মৃত্যুতে সিপিবি, ক্ষেতমজুর সমিতি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, উদীচীসহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠন শোক-সমবেদনা জ্ঞাপন করেছে। বলুহর বাঁওড় পাড়ে পোড়ামারি শ্মশানে প্রয়াত কমরেড নিত্য হালদারের মরদেহ সমাধিস্থ করা হয়েছে। প্রয়াতের নিজগ্রাম জয়দিয়া বাঁওড় পাড়স্থ বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাত করে শোক ও সমবেদনা জানিয়েছে সিপিবি নেতারা। এসময় উপস্থিত ছিলেন সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সুজন বিপ্লব প্রমুখ। নেতারা বলেন, বাঁওড়সহ জলমহালে ইজারা বাতিল ও সামাজিক মালিকানা প্রতিষ্ঠার চলমান আন্দোলনসহ গরিব জেলে-মজুর-ভূমিহীন শ্রমিক-জনতার অধিকার আদায়ে আমৃত্যু সোচ্চার ও সক্রিয় ছিলেন কমরেড নিত্য হালদার। আমরা এক পার্টি কমরেডকে হারালাম।
শেষের পাতা
ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি উৎসবে ৫৭ শিক্ষার্থী বিজয়ী
একতার উদ্যোগে ‘দুর্নীতির কারণ ও প্রতিকার’ শীর্ষক সভা
তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
হামে মৃত্যু : দায়ীদের চিহ্নিত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি
৭ দিনের সংবাদ...
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী
সিআরবিতে হাসপাতাল নির্মাণের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান
বন্ধ চিনিকল : ক্ষতির মুখে স্থানীয় আখচাষিরা
বন্যার শঙ্কা, আধা-পাকা ধান নিয়েই ঘরে ফিরছে কৃষক
চট্টগ্রাম যুব বিদ্রোহকে জাতীয় যুব দিবস ঘোষণার দাবি
সার্ভিসলেনের দাবিতে নয়নপুরের মহাসড়কে বিক্ষোভ
কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সরকার গঠন করতে হবে
সিপিবি ঢাকা জেলা কমিটির সভা

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..