নরসিংদীতে হাট-বাজারে কাস্তের ভোট চাচ্ছেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনএকতা প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে প্রচারণা, ক্যাম্পেইন ও সভা-সমাবেশ শুরু করছে। এসময় প্রার্থীরা স্থানীয় ও জাতীয় ইস্যুতে বক্তব্য রাখেন এবং নেতাকর্মীরা কাস্তে মার্কার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনী পথসভায় বক্তারা ঘোষিত ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত খবরের একাংশ-
খুলনা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত এমপি প্রার্থী কিশোর কুমার রায় এর পক্ষে গত ২৭ জানুয়ারি দাকোপ-বটিয়াঘাটায় গণসংযোগ ও হাটসভা সমাবেশ অনুষ্ঠিত হয়। গণসংযোগ শেষে বাজুয়া বাজারে সমাবেশ বক্তব্য রাখেন কিশোর কুমার রায়, সিপিবি দাকোপ উপজেলা সভাপতি মৃত্যুঞ্জয় গোলদার, সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ মন্ডল, অধ্যাপক অসীত সরকার, সহকারী সাধারণ সম্পাদক সমীরণ রায়, গোবিন্দ মন্ডল, আলী আজম, উত্তম মণ্ডল, পিয়ার মণ্ডল, ফাল্গুনী রায়।
সিপিবি মনোনীত এমপি প্রার্থী কিশোর কুমার রায়ের সমর্থনে গত ২৯ জানুয়ারি দাকোপের বানিশান্তা ইউনিয়নে সকালে গণসংযোগ এবং গণসংযোগ শেষে বিকেলে বানিশান্তা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময়ে বক্তব্য রাখেন কিশোর কুমার রায়, পার্টির জেলা কমিটির সদস্য রুহুল আমিন, উপজেলা সভাপতি মৃত্যুঞ্জয় গোলদার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, সহকারী সাধারণ সম্পাদক সমীরণ রায়, সাবেক ছাত্র

নেতা গোবিন্দ মন্ডল, উত্তম মন্ডল, ফাল্গুনী রায়।
অপরদিকে বটিয়াঘাটার সুখদাড়া হাটে গণসংযোগ শেষে হাটসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পার্টির খুলনা জেলা কমিটি সভাপতি এস এ রশীদ, জেলা কমিটির সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটি সদস্য ডা. মনোজ দাস, উপজেলা সভাপতি কমরেড অশোক সরকার, জেলা কমিটির সদস্য মিজানুর রহমান বাবু, উপজেলা নেতা প্রভাষ মন্ডল, সিদ্ধার্থ রায়, জয়ন্ত মন্ডল, নান্টু রায়, রাজিব হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
অপরদিকে বটিয়াঘাটা বাজারে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়ে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এস এ রশীদ, জেলা কমিটির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজ দাশ, জেল সহকারী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা সভাপতি আশোক সরকার, জেলা কমিটির সদস্য মিজানুর রহমান বাবু, উপজেলা সাধারণ সম্পাদক পূর্ণেন্দু বিশ্বাস, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, মুক্তিযোদ্ধা নিতাই পাল, শিক্ষক নেতা শ্যামল রায়, মুকুল হালদার, সিদ্ধার্থ গোলদার, জয়ন্ত মন্ডল, হুমায়ারা পলি, শরিফুল ইসলাম সেলিম প্রমুখ।
এছাড়াও, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনার তিনজন প্রার্থী গত ২৮ জানুয়ারি নির্বাচনী এলাকায় গণসংযোগ, হাটসভা ও পথসভা করেন। খুলনা-১ আসনের প্রার্থী কিশোর কুমার রায় দাকোপ উপজেলা সদর চালনা বাজারে গণসংযোগ ও হাটসভা করেন। চালনা পৌর এলাকায় বিভিন্ন মোড়ে সভায় বক্তব্য রাখেন প্রার্থী কিশোর কুমার রায়, সিপিবি খুলনা জেলা কমিটি সদস্য এম এম রুহুল আমিন, উপজেলা সভাপতি মৃত্যুঞ্জয় গোলদার, সাবেক সভাপতি ডা. শিশুবর বাছাড়, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, সহকারী সাধারণ

সম্পাদক সমীরণ রায়, গোবিন্দ মন্ডল, অখিল মন্ডল। খুলনা-৫ আসনের প্রার্থী চিত্ত রঞ্জন গোলদার চুকনগর বাজারে ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন স্থানে পথসভা করেন। এসময় বক্তব্য রাখেন প্রার্থী চিত্ত রঞ্জন গোলদার, দেলোয়ার হোসেন, পূর্নেন্দু বিশ্বাস, মোস্তাইন গাজী, শ্যামল মন্ডল, বিশ্বজিৎ রায়।
অপরদিকে, খুলনা-৬ আসনের প্রার্থী প্রশান্ত মন্ডল পাইকগাছার হড্ডা, ভাগা, কয়রার মসজিদকুড়, আমাদী বাজারে গণসংযোগ করেন। আমাদী বাজারে পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী প্রশান্ত মন্ডল, হাবিবুর রহমান, জাকির হোসেন, মৃণাল মন্ডল প্রমুখ।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের জনসাধারণের দীর্ঘদিনের সংকট নিরসনে দুর্নীতিবাজ ধনিক শ্রেণীর রাজনীতির বিপরীতে নীতিনিষ্ঠ বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সিপিবির কাস্তে মার্কার প্রার্থী হাফিজুল ইসলাম। গত ২৪ জানুয়ারি বিকালে আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের বান্টি, পাঁচরুখী ও গির্দার বাজার এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এই পরিবর্তনের আহ্বান জানান।
হাফিজুল ইসলাম বলেন, আড়াইহাজারের মানুষ গ্যাস সংকট, মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ। শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে সোনাখালী খাল ও ব্রহ্মপুত্র নদ আজ মৃতপ্রায়, যার ফলে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। অথচ বিগত সময়ের সংসদ সদস্যরা এসব সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেননি। আপনারা আমার পাশে থাকলে এই নদী-খাল দখল ও দূষণমুক্ত করাসহ যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে আড়াইহাজারকে একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে

তুলবো।
তিনি আড়াইহাজারের সাধারণ মানুষকে নীতিনিষ্ঠ রাজনীতির ধারক কমিউনিস্ট পার্টির পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে বলেন, “আপনাদের সন্তান ও ভাই হিসেবে আমি কাস্তে মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা কাস্তে মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে সাধারণ মানুষের পক্ষে কথা বলার সুযোগ দিবেন।
গণসংযোগ ও প্রচারণায় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা সিপিবির সভাপতি লোকনাথ বর্মণ, সাধারণ সম্পাদক রিপন বর্মণ, থানা কমিটির সদস্য হাফিজ ও দীন-দুনিয়াসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
নারায়ণগঞ্জ (৪) আসনে কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী শ্রমিক নেতা ইকবাল হোসেন এর কাস্তে মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জানুয়ারি বিকেল ৪টায় তল্লায় প্রার্থীর নিজ বাড়িতে নির্বাচনী প্রচারণার উদ্বোধনী বৈঠক করা হয়। উঠান বৈঠক শেষে কাস্তে মার্কার প্রার্থী ইকবাল হোসেনের নেতৃত্বে কর্মী সমর্থকরা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সালাউদ্দিন ভূঁইয়া সুমন। এসময় উপস্থিত থেকে আলোচনা করেন কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সিপিবি ফতুল্লা থানা কমিটির সভাপতি রনজিত দাস, এলাকাবাসী আশুরা খাতুন লিপি, আবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন ও সেলিম উদ্দিন প্রমুখ।
উঠান বৈঠকে কাস্তে মার্কার প্রার্থী ইকবাল হোসেন বলেন, ৭১’র মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের প্রাণের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আর স্বাধীনতার পর থেকে এযাবৎকাল ধনিক শ্রেণীর রাজনৈতিক দলগুলো দেশবাসীর

সামনে উন্নয়ন, ডাল-ভাতের ব্যবস্থা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের কথা বলে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জনস্বার্থ বিরোধী ধারায় দেশ পরিচালনা করেছে। দুর্নীতি, লুটপাট করে নিজেদের আখের গুছিয়েছে। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কোন কাজ করেনি। দেশের ধন-সম্পদ লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
এছাড়াও, গত ২৫ জানুয়ারি ফতুল্লার-তল্লা, হাজিগঞ্জ, কাইমপুর ,ওয়াদারপুলে এলাকায় গনসংযোগ করেন সিপিবির কাস্তে মার্কার প্রার্থী শ্রমিকনেতা ইকবাল। মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন লায়লা ইকবাল, হালিমা বেগম প্রমুখ। সেখানে, মানুষের সুখ-দুখ ও সাধারণ মানুষের নানা সমস্যার কথা শুনেন এবং মানুষের সাথে কথা বলেন ভোট চান।
লায়লা ইকবাল বলেন, শ্রমিকনেতা ইকবাল গার্মেন্টস শ্রমিকসহ, খেটে খাওয়া মানুষের পক্ষের রাজনীতি করে। দিনরাত মানুষের পাশে থাকেন, আপনারা তাহাকে চিনেন, জানেন। তিনি খুবই সৎ ও আদর্শবান মানুষ। শোষিত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে বার-বার হামলা মামলার শিকার হয়েছেন কিন্তু দমে যাননি। আপনাদের কাছে এসেছি একটি ভোট চাওয়ার জন্য। আপনারা সবাই কাস্তে মার্কায় ভোট দিবেন, সংসদে গিয়ে আপনাদের পক্ষের কথা বলার প্রতিনিধি ইকবালকে ভোট দিন।
বগুড়া : গত ২৯ জানুয়ারি সিপিবি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী শিপন কুমার রবিদাসের কাস্তে মার্কার নির্বাচনী পথসভা ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত শেরপুর উপজেলার রানীর হাট দোলন, রাইশিমুল, বিশালপুর ও ধুনট উপজেলার এলাঙ্গী বাজার, রাঙ্গামাটি, কান্তনগর বাজার, কালের পাড়া, আরকাডিয়ায়

পথসভাগুলো অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শিপন কুমার রবিদাস, সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, শাহনিয়াজ কবির খান পাপ্পু, বীর মুক্তিযোদ্ধা সাহা সন্তোষ, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সাহা সন্তোষ, আদিবাসী নেতা শ্রীকান্ত মাহাতো, ডা. বিভূতি ভূষণ শীল প্রমুখ।
এছাড়াও, গত ২৩ জানুয়ারি সিপিবি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী শিপন কুমার রবিদাস’র নির্বাচনী পথসভা ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত শেরপুর উপজেলার গোসাঁইবাড়, কুসুম্বি বোর্ডের হাট, বটতলা তিনমাথা ও দাসপাড়ায় পথসভাগুলো অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শিপন কুমার রবিদাস, সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, বীর মুক্তিযোদ্ধা সাহা সন্তোষ, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, আদিবাসী নেতা শ্রীকান্ত মাহাতো, ক্ষেতমজুর নেতা শাজাহান আলী সাজা, শ্রমিক নেতা শামিম মোল্লা, আদিবাসী নেতা বাবলু দাস প্রমুখ।
চাঁদপুর : চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে সিপিবি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে গত ২৭ জানুয়ারি চাঁদপুর শহরের লোহারপুল, পুরাণবাজারের বাণিজ্যিক এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে প্রার্থীর সাথে অংশ নেন, সিপিবি চাঁদপুর জেলা কমিটির সভাপতি জাকির হোসেন

মিয়াজী, জেলা সদস্য চন্দ্র শেখর মজুমদার, শ্যামল চন্দ্র ঘোষ, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, কৃষক নেতা শিব শংকর দাস, রফিকুল ইসলাম পাটওয়ারী ও মনির হোসেন।
গণসংযোগকালে এমপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, পুরাণবাজারের ব্যবসার ঐতিহ্য বিনষ্ট হয়েছে কর্পোরেট পুঁজির কারণে। ব্যবসা-বাণিজ্য বিকেন্দ্রীকরণ না হওয়ায় এবং ব্যবসায়ীদের নিরাপত্তার অভাবে ঢাকার বাইরের বাণিজ্য কেন্দ্রগুলো ছোট হয়ে গেছে। কোটি কোটি মানুষ বেকার হয়েছে। তন্মধ্যে চাঁদপুরের লক্ষাধীক মানুষ কর্মহীন হয়েছে। পুরানবাজারের বিখ্যাত দু’টি পাটকল বহুবছর যাবৎ বন্ধ।এতে করে হাজার হাজার শ্রমিক বেকার।
তিনি আরও বলেন, এদেশের শ্রমজীবী মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বামপন্থীদের ক্ষমতায় আনতে হবে। তাই কাস্তে মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
গত ২৯ জানুয়ারি চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর সদরের তরপুরচন্ডী, বিষ্ণুপুর, কল্যাণপুর ও আশিকাটি ইউনিয়নের আংশিক এলাকায় গণসংযোগ করা হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বাসদের সমন্বয়ক দিপালী রাণী দাস, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, যুব নেতা শাহিন, শিহাব।
এরপর সন্ধ্যায় গণসংযোগে উপস্থিত ছিলেন- জেলা সিপিবির সভাপতি জাকির হোসেন মিয়াজী, জেলা কমিটির সদস্য চন্দ্র শেখর মজুমদার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন ও প্রণব ঘোষ, মঠখোলা এলাকার সিপিবির সম্পাদক শাহিন প্রমুখ।

চট্টগ্রাম : চট্টগ্রাম-৪ (সীতাকু- ও নগরীর একাংশ) আসনে সিপিবি মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী মো. মছিউদ্দৌলা গত ২৭ জানুয়ারি দুপুরে সীতাকু- প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পরে গণসংযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে মছিউদ্দৌলা বলেন, নির্বাচনী প্রচারণায় কিছু প্রার্থীর পক্ষে পেশীশক্তি, কালোটাকা ও ধর্মের অবাধ অপব্যবহার চলছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী-অপরাধীদের গ্রেফতারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। এ অবস্থায় ভোটের পরিবেশ নিয়ে জনমনে আশঙ্কা ও ভীতি তৈরি হচ্ছে।
সংবাদ সম্মেলনে সীতাকু- প্রেসক্লাবের সভাপতি ফোরকান আবু ও সাধারণ সম্পাদক আব্দুলাহ আল কাইয়ুম চৌধুরীসহ ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। আর প্রার্থী মছিউদ্দৌলার সঙ্গে চট্টগ্রাম জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য জামাল উদ্দিন, সীতাকু- উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, প্রবীণ কৃষক নেতা নুরুল মোস্তফা মেম্বার, উপজেলার নেতা মাহবুব উল আলম, শ্রমিক নেতা মো. আবু তাহের, যুবনেতা ইমরান চৌধুরী ছিলেন।
সংবাদ সম্মেলনে মছিউদ্দৌলা বলেন, আমরা দেখতে পাচ্ছি, অতীতের মতো নির্বাচনের মাঠ দখলে নিয়েছে কালো টাকাওয়ালা আর ধর্ম ব্যবসায়ীরা। তারা সাধারণ জনগণকে মুখরোচক নানা আশ্বাস আর প্রতিশ্রুতির প্রলোভন দেখিয়ে এবং বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে বিভ্রান্ত করে যাচ্ছে। পেশীশক্তির দাপটে কিছু প্রার্থী প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে, অথচ নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অন্তর্বর্তী

সরকার তথাকথিত সংস্কার আর হ্যাঁ-না গণভোটের প্রচারণায় ব্যস্ত আছে। অথচ গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণের প্রত্যাশা ছিল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সরকার ও নির্বাচন কমিশনের অনাগ্রহ ও ব্যর্থতায় ধীরে ধীরে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।
সংবাদ সম্মেলন শেষে সিপিবি প্রার্থী মো. মছিউদ্দৌলা নেতাকর্মীদের নিয়ে সীতাকু- পৌরসভা সদরের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ এবং লিফলেট বিলি করেন।
ময়মনসিংহ : গত ২২ জানুয়ারি বিকালের দিকে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রাম, উনসত্তরের গণঅভূত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বই-এর গণআন্দোলন ও চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সহ বাংলার মানুষের অধিকার আদায়ের সব আন্দোলন ও সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ১৪৯ ময়মনসিংহ-৪, সদর আসনে সিপিবি মনোনীত, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট প্রার্থী সিপিবি-ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য, গণমানুষের নেতা এমদাদুল হক মিল্লাত-এর কাস্তে মার্কার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রমের সূচনা হয়েছে।
শহীদ মিনারের পাদদেশে এক সমাবেশে এমদাদুল হক মিল্লাত সংক্ষিপ্ত বক্তব্যে স্বাধীনতার ঘোষণা “সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক ন্যায়বিচার” প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বঞ্চিত মানুষের পক্ষে কাস্তে মার্কার এ নির্বাচনী যুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।