কাস্তে নিয়ে লড়ছেন যারা

কাপাসিয়ায় মানবেন্দ্র দেব

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

২০০৭ সালের আগস্ট ছাত্র অভ্যুত্থানের কিংবদন্তি নেতা মানবেন্দ্র দেব এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হয়ে লড়ছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে। কাপাসিয়ার লড়াকু এ তরুণ নেতা ৯০’র স্বৈরাচার-বিরোধী আন্দোলন পরবর্তী সবচেয়ে উত্তাল সময়ে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ভর্তি ফি বৃদ্ধি, শিক্ষার বাণিজ্যিকীকরণ, ক্যাম্পাসে সন্ত্রাস ও নিপীড়নবিরোধী অসংখ্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা মানব বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা থাকার সময় ২০০৭ সালের আগস্টে ছাত্র অভ্যুত্থানে সাহসী ভূমিকার কারণে তাকে সামরিক বাহিনীর অমানবিক নির্যাতনের শিকার হতে হয় এবং তিনি কারাগারেও যান। ১৯৮২ সালে জন্ম নেওয়া মানব যুদ্ধাপরাধীদের বিচার, জাতীয় সম্পদ রক্ষা, শ্রমিক-মজুরদের ন্যায্য অধিকার ও কৃষকের ফসলের মূল্য নিশ্চিতকরণের সংগ্রামে এখনও তুমুল সক্রিয়। বর্তমানে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এ সদস্য গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মুক্তিযুদ্ধের চেতনার রাষ্ট্র গঠনের লক্ষ্যে এবারের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে কাস্তে মার্কার প্রার্থী।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..