বগুড়া উদীচীর আলোচনা সভায় আমিনুল ফরিদকে অভিনন্দন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত হওয়ায় আমিনুল ফরিদকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদ। গত ২৭ সেপ্টেম্বর বগুড়া উদীচী জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সংসরদর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব। বক্তৃতা করেন, সিপিবি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, উদীচী বগুড়ার সহ-সভাপতি ও পুজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক সমর দাস, সিপিবি বগুড়া জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম, উদীচী বগুড়ার সহ-সাধারণ সম্পাদক ও দিন বদলের মঞ্চের সভাপতি আরিফুল হক খান রনিক ও মঞ্চের সাধারণ সম্পাদক শফিকুল হক পলাশ। আলোচনা সভায় আমিনুল ফরিদ ঐক্যবদ্ধ উদীচী গঠনের জন্য বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাবার অঙ্গীকার করেন। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..