কমরেড জসীম উদ্দিন মণ্ডলের প্রয়াণ দিবসে বগুড়ায় স্মরণসভা
উপমহাদেশের প্রখ্যাত শ্রমিকনেতা, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড জসীম উদ্দিন মণ্ডলের মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সিপিবি বগুড়া জেলা কমিটির উদ্যোগে গত ২ অক্টোবর সন্ধ্যা ৭টায় উদীচী বগুড়া জেলা কার্যালয়ে সিপিবি জেলার সভাপতি আমিনুল ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আলী শেখের পরিচালনায় এ সভা হয়।
এতে আলোচনা করেন, সিপিবি বগুড়া জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য শাহনিওয়াজ কবির খান পাপ্পু, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অখিল পাল, শ্রমিকনেতা শামীম মোল্লা, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা লহয়াকত আলী কাক্কু, কৃষকনেতা নাদিম মাহমুদ। বিজ্ঞপ্তি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন