পাবনায় জসিম উদ্দিন মণ্ডলের মৃত্যুবার্ষিকী পালিত

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঈশ্বরদী উপজেলা কমিটির উদ্যোগে কমরেড জসিম উদ্দিন মণ্ডলের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২ অক্টোবর সকালে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে কিংবদন্তি এই নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করে সিপিবি ঈশ্বরদী উপজেলা কমিটি। এ সময় উপস্থিত ছিলেন সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কৃষক নেতা আহসান হাবিব, ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল হোসেন সোহাগ, সিপিবি পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, জসিম মণ্ডলের মেয়ে আছমা আলো, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জান্নাতুল নাঈম। এছাড়া মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন গোলাম সালেহীন তানিম, রাশেদুল হাসান, স্বপন হাসান, জুয়েল হোসেন, খোকন আলী, লিখন আলী প্রমুখ। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..