কমরেড আব্দুর রহমানের মৃত্যুবার্ষিকীতে চাঁদপুরে আলোচনা সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। ২ অক্টোবর সকাল ৮টায় চাঁদপরে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য কর্মসূচির শুরু হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেতা-কর্মীরা। পরে সিপিবি চাঁদপুর জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বাসদের সমন্বয়ক শাহজাহান তালুকদার, সিপিবি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার। আলোচনা সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন বাবর। সভায় বক্তারা বলেন, কমরেড আব্দুর রহমান আমৃত্যু কমিউনিস্ট ছিলেন। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ছাত্র জীবন থেকে ছাত্র ইউনিয়নের মাধ্যমে সংগ্রাম চালিয়ে যান। তিনি ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদের সভাপতি, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। বক্তারা বলেন, ছাত্রদের মাঝে অতিজনপ্রিয়তার কারণে ছাত্র ইউনিয়নের প্যানেল থেকে তিনিই এককভাবে ভিপি নির্বাচিত হন। ছাত্র জীবন থেকেই কমিউনিস্ট আদর্শে দীক্ষিত হয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ হন। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধে অংশ নেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..