মোহাম্মদপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আয়োজকদের সঙ্গে কুশল বিনিময়

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
সিপিবি মোহাম্মদপুর-এর উদ্যোগে গত ১ অক্টোবর মোহাম্মদপুরের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন ও পূজার আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব লাবলু, ঢাকা উত্তর জেলা সদস্য ফেরদৌস আহমেদ উজ্জ্বল, মোহাম্মদপুর থানা সভাপতি মো. তারিকুজ্জামান, থানা সেক্রেটারি মনিরুল আহসান জুয়েল, শাখা সম্পাদক মো. আশরাফুল আলম মানিকসহ শ্রমিক ও ছাত্র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ দুর্গাপূজার শুভক্ষণে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভ বিজয়ার প্রীতি জানিয়ে বলেন, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সাম্য, সৌহার্দ্য ও সম্প্রীতির উৎসব। এই মিলনমেলায় ধর্ম, জাত, বর্ণ, শ্রেণি-সব বিভাজন ভুলে মানুষ একত্রিত হয় এক বিশাল মানব-পরিবারে। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..