গণতান্ত্রিক আইনজীবী সমিতি হবিগঞ্জ জেলা বার শাখার কমিটি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
গণতান্ত্রিক আইনজীবী সমিতি হবিগঞ্জ জেলা বার শাখার এক সভা বিগত ১৭ সেপ্টেম্বর স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রনধীর দাশ। পিনাক রঞ্জন দেবনাথের পরিচালনায় অনুষ্টিত এ সভায় আলোচনায় অংশ নেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুরলী ধর দাস, ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল প্রমুখ। সভায় বক্তারা বলেন, আইনজীবীদের নির্দলীয় পেশাজীবী সংগঠন হিসাবে সুদীর্ঘ বছর যাবত নিজেদের অধিকার আদায়সহ পেশাগত উন্নয়নের জন্য এ সংগঠন কাজ করে যাচ্ছে। এছাড়াও মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণেও এ সংগঠন সোচ্চার রয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে মুরলীধর দাসকে আহ্বায়ক এবং পিনাক রঞ্জন দেবনাথকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগন হলেন ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, নিজামুল হক লস্কর, শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল, সুবল দাস, ফুলকুমার হাজরা, নাসির উদ্দীন, পবিত্র কুমার দাস, আছমা আনছারী ও দেওয়ান জাকারিয়া। সভায় দ্রুততম সময়ের মধ্যে র্পূণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া হবিগঞ্জ জেলা বারে সংগঠনের কার্যক্রম জোরদার ও নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে কাজ করার উপর জোর দেওয়া হয়। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..