পাহাড়ি জনগোষ্ঠীর ওপর নৃশংস হামলা ও হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সমাবেশ
চট্টগ্রাম সংবাদদাতা :
খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনরত পাহাড়ী জনগোষ্ঠীর উপর নৃশংস হামলা ও গুলি চালিয়ে হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত ও বিচারের দাবি জানানো হয়েছে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত সমাবেশ থেকে।
নগরীর সিনা প্যালেস চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা ও বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক অ্যাড শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সিপিবির সদ্য বিদায়ী সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আলম, জেলা সভাপতি অশোক সাহা, বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আলকাদেরি জয়, বাসদ চট্টগ্রাম জেলা সদস্য আহমদ জসিম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ দমন এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার পরিবর্তে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানো রাষ্ট্রের দায়িত্বহীনতা ও অপরাধপ্রবণতাকে উৎসাহিত করছে। বিচারের ন্যায্য দাবিতে করা আন্দোলনকারীদের ওপর সেনা হামলা ও গুলি চালানো গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকারের চরম লঙ্ঘন। দলবদ্ধ ধর্ষণের মতো নৃশংস অপরাধের সঙ্গে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনা না হলে দেশের বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, খাগড়াছড়ির ধর্ষণবিরোধী আন্দোলনে সেনা হামলা ও গুলি চালিয়ে হত্যা গ্রেপ্তার ও হয়রানি গণতন্ত্র ও নাগরিক অধিকার হরণের ঘৃণ্য উদাহরণ। আমরা স্পষ্টভাবে জানাতে চাই পাহাড়ি-বাঙালি জনগণের মধ্যে সংঘর্ষ লাগানোর ষড়যন্ত্র বন্ধ করতে হবে। এ অঞ্চলের সাধারণ মানুষ শান্তি ও ন্যায়বিচার চায়।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে গুলিতে নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ আহতদের সুচিকিৎসা, সকল ধর্ষক ও আদিবাসী পাড়ায় হামলা বাড়ীঘরে অগ্নিসংযোগের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবী করা হয়।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন