পাহাড়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বগুড়া সংবাদদাতা : সারাদেশে অব্যাহত ধর্ষণ-নিপীড়ন ও খাগড়াছড়িতে তিনজনকে হত্যার প্রতিবাদে বগুড়ার সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় জেলা কমিটির সভাপতি মো. আমিনুল ফরিদ’র সভাপতিত্বে ও সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পুর সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সাজেদুর রহমান ঝিলাম, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জয় ভৌমিক প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে পাহাড়ি এবং সমতলে পঞ্চান্ন লক্ষ আদিবাসীদের বসবাস, তাদের সংগ্রামী ইতিহাস ও ঐতিহ্য আছে। মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক লড়াইয়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অংশগ্রহণ আছে। তবে স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রম করলেও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মানবিক মর্যাদা নেই, বরং বারবার পাহাড় ও সমতলের আদিবাসীদের উপর অব্যাহতভাবে আক্রমণ, বাড়ি-ঘরে হামলা, নিজ জমি থেকে উচ্ছেদ, ধর্ষণ, হত্যা নিত্যনৈমত্তিক ঘটনায় পরিণত হয়েছে। বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা : একই ঘটনার প্রতিবাদে সাতমাথায় পরদিন ৩০ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা। কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪.৩০টায় জেলা সমন্বয়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে ও সাজেদুর রহমান ঝিলাম’র সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি মো. আমিনুল ফরিদ, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, বাসদ বগুড়া জেলা সদস্য সচিব এ্যাড. দিলরুবা নুরী, বাসদ নেতা সাইফুজ্জামান টুটুল, সাম্যবাদী আন্দোলন বগুড়া সমন্বয়ক আমিনুল ইসলাম, সাম্যবাদী আন্দোলনের নেতা আব্দুল হাই প্রমুখ। নেতৃবৃন্দ শান্তিপূর্ণ সভা-সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন আদিবাসী নিহতের ঘটনায় গভীর ক্ষোভ-নিন্দা প্রকাশ কওে বলেন, এ ঘটনা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, অথচ সরকার নিরব। নেতৃবৃন্দ অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..