দেশবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা সিপিবির
একতা প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে। গত ২৮ সেপ্টেম্বর এক বিবৃতিতে পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন সনাতন ধর্মাবলম্বী মানুষসহ সকলকে শারদীয় উৎসবের শুভেচ্ছা জানান এবং স্বতঃস্ফূর্ত আনন্দে দীয় দুর্গোৎসব পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই অঞ্চলের হাজার বছরের সামাজিক সম্প্রীতির ঐতিহ্য বাংলাদেশের মানুষের অমূল্য সম্পদ। এই ঐতিহ্য রক্ষা করতে দেশের মানুষ সদা বদ্ধপরিকর। শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের একটি অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসব এবং সামাজিক উৎসব হিসেবে ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সকলেই এতে অংশগ্রহণ করেন।
সিপিবি নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে বলেন, নিরাপত্তাহীনতা কিংবা শঙ্কা নিয়ে কখনো কোন উৎসব হয় না। ধর্ম ও জাতি নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিক রাষ্ট্রের কাছে নিরাপত্তা চায়। মানুষের মন থেকে সকল প্রকার শঙ্কা ও ভয় দূর করা রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত সরকারের অপরিহার্য দায়িত্ব।
শেষের পাতা
সব অপশক্তির বিরুদ্ধে উদীচীর লড়াই অব্যাহত থাকবে
‘বৈষম্য বিলোপ আইন’ প্রণয়নের দাবি দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর
ইরানে হামলার প্রতিবাদে চট্টগ্রামে নাগরিক সমাজের বিক্ষোভ
আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল কর
মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয়
কুমিল্লার রেল ক্রসিংগুলোতে পাঁচ বছরে ঝরল ৩৫৫ প্রাণ
কুড়িগ্রাম ও লালমনিরহাটে ক্ষেতমজুর সমিতির সভা
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন