আব্দুল মান্নান বুলুর শোকসভা
বগুড়া সংবাদদাতা :
বগুড়া জেলা কমিটির উদ্যোগে গত ২৬ মে ৭ ঘটিকায় সাতমাথাসস্থ উদীচী কার্যালয়ে বাংলাদেশ যুব ইউনিয়ন যুব ইউনিয়ন কেন্দ্রীয় ও বগুড়া জেলা কমিটির সাবেক নেতা ডা. আব্দুল মান্নান বুলুর শোকসভা সংগঠনের জেলা কমিটির সভাপতি ফারহানা আক্তার শাপলার সভাপতিত্বে এবং সহসভাপতি মামুনুর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শোকসভায় প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ফরিদ, শাহনেওয়াজ কবির খান পাপ্পু, সাজেদুর রহমান ঝিলাম, বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, যুবনেতা অখিল পাল, যুবনেতা রাজু আহমেদ, বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি ফিরোজ আকতার পলাশ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শুভ শংকর গুহ রায়, ছাত্রনেতা জয় ভৌমিক প্রমুখ।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন