গ্রামেগঞ্জে আন্দোলন জোরদার করতে হবে
একতা প্রতিবেদক:
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির একাদশ জাতীয় সম্মেলনোত্তর পুনর্মিলনী অনুষ্ঠান গত ২৪ মে বিকালে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের অধিকার আদায়ের সংগ্রাম বেগবানে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলনের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সোহেল আহমেদের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অর্ণব সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সহ সাধারণ সম্পাদক কল্লোল বণিক, কৃষক সমিতির সম্পাদকমন্ডলীর সদস্য রাগিব আহসান মুন্না, সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আলম মামুন, আলোচচিত্রী রতন দাস, সাপ্তাহিক একতার ব্যবস্থাপনা সম্পাদক মুসলেম উদ্দিন, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ক্ষেতমজুর সমিতির সদস্য দীপক শীল, ক্ষেতমজুর সমিতির সদস্য মাহফুজুর রহমান পাভেল, প্রণব দাস পুজন, সম্মেলন প্রস্তুতি কমিটির নেতা আব্দুস সাত্তার, ছাত্র ইউনিয়ন নেতা রাকিবুল হাসান সুজন প্রমুখ।
সংগঠন সংবাদ
যুব ইউনিয়ন খুলনা জোনাল কমিটির বর্ধিত সভা
কিশোরগঞ্জে সিপিবির এমপি প্রার্থীর ছেলের ওপর হামলা
সিপিবি খুলনা মহানগর কমিটির সভা অনুষ্ঠিত
‘সত্যেন সেন অন্যায়ের প্রতিবাদ করেছে গানের মাধ্যমে’
বগুড়ায় কমরেড মোখলেছুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত
কমরেড মোর্শেদ আলীর মৃত্যুবার্ষিকী পালিত
কুড়িগ্রামের কমরেড দেলোয়ার অসুস্থ সহযোগিতা কামনা
যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি টিইউসির
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন