যুদ্ধাপরাধী ও তাদের দল-গোষ্ঠীর বিচার দাবি
চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকায় ছাত্রদের মিছিলে হামলার নিন্দা
একতা প্রতিবেদক:
বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকায় ছাত্রদের মিছিলে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদদ ও উস্কানি দিয়ে আসছে। আজহারের মামলার রায় এবং মিছিল সমাবেশে হামলা সেই কথাই প্রমাণ করে। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত শাস্তির দাবি জানান। একইসঙ্গে একাত্তরের ঘাতক ও মানবতাবিরোধী যুদ্ধাপরাধী এবং তাদের দল-গোষ্ঠীর যথাযথ বিচারের দাবি জানান।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী গত ২৮ মে সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলেন, একাত্তরের গণহত্যাকারী কুখ্যাত রাজাকার জামায়াত নেতা আজহার খালাস পাওয়ার ঘটনায় সারাদেশের মানুষ হতাশ ও বিক্ষুব্ধ। এর প্রতিবাদে ঢাকায় গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে পুলিশ বাধা দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষার্থীদের মিছিলে ছাত্র শিবিরের নেতৃত্বে স্বাধীনতাবিরোধী সন্ত্রাসীরা দুই স্থানে দফায় দফায় হামলা করে। এ সন্ত্রাসী হামলায় নাসিম সরকার, তারেক আশরাফসহ অনেক নেতাকর্মী আহত হন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। ছাত্ররা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা ও হামলাকারীদের বিচার চাইলেও প্রশাসন আওয়ামী লীগ আমলের মতো ছাত্রদের দাবি প্রত্যাখান করে। একইভাবে প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশেও হামলা করা হয়েছে। এই সন্ত্রাসী হামলায় রিপা মজুমদার, শ্রীকান্ত বিশ্বাসসহ অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলকারী সাম্প্রদায়িক সংগঠন ও সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান।
প্রথম পাতা
প্রগতিশীল শক্তির সুসংহত ও সীমানাহীন অঙ্গীকার প্রয়োজন
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক
হামে মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়ালো
বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ
‘পাওয়ার’
পার্টিকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি
অনেক সমালোচনা আর বিতর্কের বিশ্বকাপ
দ্রব্যমূল্য এবং জাতীয় বাজেট
ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের মৃত্যুতে ক্ষোভ ক্ষতিপূরণ দাবি
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি টিইউসি’র
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন