শ্রমিক-কর্মচারীদের সকল পাওনাদি ঈদের আগেই পরিশোধের দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : ঈদ বোনাস, চলতি মাসের বেতনসহ শ্রমিক-কর্মচারীদের সকল বকেয়া পাওনাদি ঈদের ছুটির আগেই পরিশোধ করার জন্য মালিক কর্তৃপক্ষসহ সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোটর। এ প্রসঙ্গে প্রেরিত বিবৃতিতে জোটের নেতারা বলেন, প্রতিবছর ঈদ আসলেই মালিক কর্তৃপক্ষ নানা অজুহাতে শ্রমিক কর্মচারীদের বেতন বোনাসসহ পাওনাদি পরিশোধে গড়িমসি করে। ফলে শিল্প এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হয়। বর্তমানে গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের গত ঈদ বোনাস, মজুরিসহ নানা পাওনাদি বকেয়া থাকায় তারা মানবতার জীবনযাপন করছে। বেতন বোনাসের দাবিতে নানাস্থানে আন্দোলন চলমান আছে। ইতিমধ্যেই মালিকপক্ষের বক্তব্যে মনে হচ্ছে তারা অতীতের মত এবারো বেতন বোনাস না দেওয়ার পাঁয়তারা করছে। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হবে। নেতৃবৃন্দ এমতাবস্থায় গার্মেন্টস সেক্টর সহ সকল সেক্টরের শ্রমিকদের চলতি মাসের মজুরি, ঈদ বোনাস সহ সকল বকেয়া পাওনাদি ঈদের আগে পরিশোধের আহ্বান জানান। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ এ দাবি জানান। পাশাপাশি নেতৃবৃন্দ চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সহনশীল মূল্য নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..