বাম গণতান্ত্রিক জোটের বিবৃতি
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অসত্য দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত
একতা প্রতিবেদক :
বাম গণতান্ত্রিক জোটের বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধান উপদেষ্টা ‘একটি দল বাদে কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না’ মর্মে যে বক্তব্য দিয়েছেন তা সত্যের অপালাপ মাত্র। তাঁর এই বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। উল্লেখ্য যে, গত ২৯ মে জাপানের নিক্কেই সম্মেলনে প্রধান উপদেষ্টা এরূপ অসত্য বক্তব্য প্রদান করেন। রাষ্ট্রের প্রধান নির্বাহীর এরূপ অসত্য বক্তব্য শুধু দেশের জন্য নয়, তাঁর ভাবমূর্তির জন্যও ক্ষতিকর এবং সাংবিধানিক শপথ ভঙ্গের সামিল।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এক বিবৃতিতে একথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, শুধু একটি দল নয়, বাম গণতান্ত্রিক জোটসহ দেশের নিবন্ধিত-অনিবন্ধিত ৫০টিরও অধিক রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়। মূলত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারের পৃষ্ঠপোষকতায় নবগঠিত দলকে রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পিছানোর যে অপকৌশল তারজন্য বিদেশে এই অসত্য বয়ান তিনি তুলে ধরেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একই উদ্দেশ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় নবগঠিত একটি রাজনৈতিক দল এবং ‘৭১-এর যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী কতিপয় উগ্র সাম্প্রদায়িক দল-গোষ্ঠী নির্বাচন বানচাল করতে দেশে অস্থিতিশীল-নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির নানারকম অপতৎপরতা চালাচ্ছে- যা দেশকে ভয়ংকর পরিস্থিতির মধ্যে নিপতিত করবে।
জোটের নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারকে সকল তালবাহানা ও চক্রান্ত বন্ধ করে দ্রুত প্রয়োজনীয় নির্বাচনি সংস্কার করে দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেন।
একইসঙ্গে সকল মিথ্যাচার, দোষারোপ, বৈষম্যমূলক আচরণ ও কূটকৌশল পরিহার করে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সরকার পরিচালনার আহ্বান জানান।
প্রথম পাতা
‘ত্যাগ’
বামপন্থিদের করণীয়
২০ মে’র মধ্যে ঈদ বোনাস বেতন-বকেয়া দিতে হবে
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
‘বিকল্পের’ কোনো বিকল্প নেই
ঈদুল আজহার শুভেচ্ছা ও
শক্তিশালী কমিউনিস্ট পার্টি ও বাম বিকল্প শক্তি গড়ে তুলুন
আতঙ্কিত না হয়ে সচেতন হই
ভিন্নমতাবলম্বী মানুষের নিরাপত্তা প্রদানে ব্যর্থ সরকার : সিপিবি
‘ফ্যাসিবাদী রাজনীতির আস্ফালনের বিপরীতে বামপন্থাই আশার আলো’
হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচার করতে হবে
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন