চাঁদপুরের মতলবে সিপিবির গ্রুপ গঠন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুরের মতলবে পৌর গ্রুপ গঠনকল্পে এক কর্মীসভা গত ১০ মে স্থানীয় বাজারে অনুষ্ঠিত হয়। কৃষক নেতা হাজী মোহাম্মদ ইসহাক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিপিবি মতলব পৌর শাখা সম্পাদক ডা. শ্যামল চন্দ্র ঘোষ, কৃষক নেতা তাপস কুমার সাহা, মাহবুব প্রধান প্রমুখ। সভায় সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে তাপস কুমার সাহাকে সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট সিপিবি মতলব পৌর গ্রুপ গঠন করা হয়। বিজ্ঞপ্তি
সংগঠন সংবাদ
নোটিশ
শোক

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..