দ্রব্যমূল্য এবং জাতীয় বাজেট

মুজাহিদুল ইসলাম সেলিম

আধুনিক যুগে সব দেশের সরকারকেই তার বাৎসরিক আয়-ব্যয় সম্পর্কে আগাম পরিকল্পনা করে সেই অনুসারে রাষ্ট্রীয় কাজকর্ম চালাতে হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বছরের পরিকল্পিত এই হিসেবটিকে নির্বাচিত পার্লামেন্টে অনুমোদন করিয়ে নিতে হয়। বাৎসরিক আয়-ব্যয়ের এই আগাম হিসাবকেই বলা হয় ‘বাজেট’। দেশের বাজেট পেশ ও পাশ হওয়ার আগে-পরে তা নিয়ে নানা মহলকে ও ‘ওজনদার’ বিভিন্ন ব্যক্তিকে কম গলদঘর্ম হতে হয় না! সেই বাজেট নিয়ে চলে আলোচনা-পর্যালোচনা-প্রশংসা-সমালোচনার ঝড়। কিন্তু এতোসব পরিশ্রম আর হৈ-চৈ এর গুরুত্ব আসলে কতোটা? দেশের বাজেটকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বলে..

বিস্তারিত

বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

একতা প্রতিবেদক : বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গত ৪ জুন সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সিপিবি নেতারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দেশের অর্থনীতি ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। এ দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলবে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাবে এবং নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। তারা অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি..

বিস্তারিত

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি টিইউসি’র

একতা প্রতিবেদক : বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। টিইউসির নির্বাহী কমিটির বিবৃতিতে বলা হয় লাগামহীন দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এমনিতেই জীবনযাত্রার উচ্চ ব্যয়ে শ্রমজীবী মানুষের জীবনে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে, তার মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের শ্রমজীবী মেহনতি মানুষের জন্য সতিই ‘মরার উপর খাঁড়ার ঘা’। বিবৃতিতে আরো বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণে কৃষি ও উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, যার ফলে শ্রমিকদের খাদ্য, বাসস্থান এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণে ঘাটতি তৈরি..

বিস্তারিত

জেলা-উপজেলায় ‘মিট দ্য কমরেডস’

পার্টিকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় উপজেলায় ‘মিট দ্য কমরেডস’ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে একদিকে প্রান্তিক পর্যায়ের সমস্যাগুলি জানার সুযোগ হচ্ছে, পাশাপাশি পার্টির আহ্বান মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। এ ধারাবাহিকতায় গত ৫ জুন খুলনার বটিয়াঘাটা উপজেলার ‘মিট দ্যা কমরেড’ বটিয়াঘাটা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের অঙ্গীকার করে ১৯৭১ সালে মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের মানুষ শোষণ বৈষম্যহীন রাষ্ট্র..

বিস্তারিত

সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা

একতা ডেস্ক : এই কলামটি সাপ্তাহিক একতার ৫৬ বর্ষের ৩২নং সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে আজ মুদ্রিত হচ্ছে তার ১২তম কিস্তি। (১২) [একতার গত সংখ্যায় পার্টির প্রথম কংগ্রেসের (১৯৬৮) ‘রাজনৈতিক রিপোর্ট’ থেকে কিছু অংশ উদ্ধৃত করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার রিপোর্টের পরবর্তী কিছু অংশ উদ্ধৃত করা হলো।] “ন্যাপ গঠনের পরেও বুর্জোয়াসুলভ বিচ্যুতি --- ন্যাপের জন্মের পর, ‘বুর্জোয়া কবল মুক্ত’ ন্যাপের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনের যে ‘দ্রুত অগ্রগতি’ কিছু কমরেড আশা করিয়াছিলেন বাস্তবে তাহা হয় নাই। --- বাস্তবে দেখা যাইতেছিল যে, আমরা আওয়ামী লীগ নেতৃত্বকে সাম্রাজ্যবাদের নিকট..

বিস্তারিত

প্রগতিশীল শক্তির সুসংহত ও সীমানাহীন অঙ্গীকার প্রয়োজন

আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী ফোরামে সিপিবি সভাপতি

একতা প্রতিবেদক : বিশ্বে কর্তৃত্ববাদী মতাদর্শের পুনরুত্থান রুখতে গণতান্ত্রিক ও বামপন্থি শক্তির ঐতিহাসিক দায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত প্রগতিশীল শক্তির একটি সুসংহত ও সীমানাহীন অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। গত ২৪ থেকে ২৪ মে রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী ফোরামের সম্মেলনে তিনি আহ্বান জানান। কমিউনিস্ট পার্টি অব রাশিয়ান ফেডারেশনের উদ্যোগে এ সম্মেলনে ১০০টি দেশের ১৮০ জন কমিউনস্ট-বামপন্থি প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিশেষভাবে বিভিন্ন কমিউনিস্ট ও প্রগতিশীল রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিশ্ব..

বিস্তারিত

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি

একতা প্রতিবেদক : রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গত ২৭ মে এক শোকবার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ঈদের ঠিক আগের দিন একসাথে এতজন বাবা-মায়ের কোল খালি হওয়া নিঃসন্দেহে দুঃখজনক ও বেদনাদায়ক। বার্তায় উদীচী নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমে প্রচারিত সংবাদ অনুযায়ী নবজাতকের মৃত্যুর জন্য এসির গ্যাস লিকেজ দায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, কী কারণে নবজাতকদের মৃত্যু হয়েছে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তাই,..

বিস্তারিত