বজ্রপাতে মৃত্যু বন্ধে কার্যকর ব্যবস্থার দাবি ক্ষেতমজুর সমিতির
একতা প্রতিবেদক :
দেশে গত মার্চ-এপ্রিল মাসে প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে বজ্রপাতে। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে। বজ্রপাতে নিহতদের বেশিরভাগ ক্ষেতমজুর।
এমন পরিস্থিতিতে বজ্রপাতে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ ও বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় বজ্রপাত নিরোধক যন্ত্র যথাস্থানে স্থাপন ও সংকেত ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ।
গত ৩০ এপ্রিল এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সাধারণ সম্পাদক অর্ণব সরকার বলেন, প্রতিবছর বজ্রপাতে ধানকাটা, মাছ ধরা ও বাইরে কাজ করতে গিয়ে অসংখ্য ক্ষেতমজুরসহ সাধারণ মানুষ মৃত্যুবরণ করেন। বজ্রপাতে প্রতিবছর এত এত মানুষের মৃত্যুর পরও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না।
নেতৃবৃন্দ বলেন, বৈশাখের আগেও বজ্রপাতে প্রাণহানি ঘটেছিল কমপক্ষে ৩০ জনের। গত বছর বজ্রপাতে ২৬৩ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে শ্রমদানে সক্ষম পুরুষের সংখ্যাই বেশি। এছাড়া বজ্রপাতে অনেক মানুষ আহত হয়ে থাকেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বজ্রপাতে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ ও বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন, ধান ক্ষেতের পাশে গোলঘর নির্মাণ ও সতর্কতামূলক সংকেত ব্যবস্থার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
প্রথম পাতা
দেশবিরোধী-অসম চুক্তি কার্যকর হওয়ার আগেই বাতিল কর
সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করতে হবে
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
শ্রমিক নেতা আব্দুস সালাম বাবুলের মৃত্যুতে শোক
মে দিবসের শুভেচ্ছা
বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা করতে না দেওয়ার নিন্দা
হাওরের পারে পারে কাঁদছে কৃষক
ক্ষতিগ্রস্ত কৃষকদের রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি
অবিলম্বে গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড গঠন করতে হবে
বাণিজ্য চুক্তি বাতিল করতে সরকারকে বাধ্য করতে হবে
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন