বিএনপির পাঁচ মাসের অপশাসন
জনগণের স্বপ্নভঙ্গ
আবদুল্লাহ ক্বাফী রতন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তরকালে সরকার গঠন করেছে দক্ষিণপন্থি বিএনপি, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের দল জামায়াতের নেতৃত্বে বিরোধীদল গঠিত হয়েছে চরম দক্ষিণপন্থি প্রতিক্রিয়াশীল শক্তির সমন্বয়ে; যাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ক্ষমতালোভী কিছু তরুণদের দ্বারা গঠিত দল এনসিপিও শামিল রয়েছে। এর মধ্য দিয়ে জাতীয় সংসদ দক্ষিণপন্থি ও অতি দক্ষিণপন্থিদের আখড়ায় পরিণত হয়েছে। সংসদে বাম, গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির কোনো অবস্থান নেই। দেশের এই জটিল রাজনৈতিক পরিস্থিতিকেই আমরা ‘অভিনব’ বলে আখ্যায়িত করেছিলাম। এই অভিনব পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে বলেছিলাম- “বিএনপি..
বিস্তারিত
অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা
ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল
গণবিরোধী সিদ্ধান্ত
একতা প্রতিবেদক :
‘জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিলের সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
৪ আগস্ট সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে বলেন, জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ ব্যবস্থা জনস্বাস্থ্য অধিকার ও সাধারণ মানুষের নাগালের মধ্যে ওষুধের মূল্য নিশ্চিত করার অন্যতম প্রধান নীতিগত ভিত্তি। সরকার জনস্বাস্থ্যের চেয়ে ওষুধ ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই গুরুত্বপূর্ণ নীতিমালা বাতিল করেছে।
এই..
বিস্তারিত
বিএনপি সরকারের গণবিরোধী চরিত্র ক্রমেই উন্মোচিত হচ্ছে
সিপিবি কেন্দ্রীয় কমিটির সভায় বক্তারা
একতা প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর সময়ে একের পর এক জাতীয় স্বার্থ ও জনস্বার্থ পরিপন্থী পদক্ষেপের মধ্য দিয়ে ক্ষমতাসীন বিএনপি সরকারের গণবিরোধী চরিত্র ক্রমেই উন্মোচিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নেতারা।
৬-৭ আগস্ট রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির দুইদিনব্যাপী সভার প্রস্তাবে এ কথা উল্লেখ করেন তারা।
সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন।
সভার রাজনৈতিক রিপোর্টে বলা হয়, পাঁচ মাস..
বিস্তারিত
সাংবিধানিক স্বীকৃতিসহ
৫ দাবি আদিবাসীদের
একতা প্রতিবেদক :
আদিবাসী দিবসকে সামনে রেখে শোষিত-বঞ্চিত আদিবাসী জনগোষ্ঠীর অঙ্গীকার বাস্তবায়নে লড়াই সংগ্রাম গড়ে তোলার আহবান জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন।
এবারের প্রতিপাদ্য হল ‘আদিবাসী ধাত্রীদের সম্মান অধিকার ও রাষ্ট্রের দায়বদ্ধতা’। এ দিবসটি শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার দিন নয়, এ দিন হোক বৈষম্যহীন, মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকারের দিন।
বাংলাদেশে আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সহ-সভাপতি রাখী ম্রং ও সাংগঠনিক সম্পাদক অবনীকান্ত হাজং এক বিবৃতিতে আর্ন্তজাতিক আদিবাসী দিবসে সকলকে অভিনন্দন জানিয়েছেন।
তারা বলেন, বাংলাদেশের আদিবাসীরা সমতল ও পাহাড়ী..
বিস্তারিত
বিশেষ সম্পাদকীয়...
জয়তু একতা
দেখতে দেখতে গণমানুষের মুখপত্র সাপ্তাহিক একতা আর একটি বছর পেরিয়ে গেছে। এবার একতা ৫৮ বছরে পা দিয়েছে। এটি খুব কম সময় নয়; বিশেষত বাংলাদেশের বামপন্থি রাজনীতির ইতিহাসে। এত দীর্ঘ সময় ধরে গণমানুষের লড়াই-সংগ্রামের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে একতা নিরলসভাবে দায়িত্ব পালন করে গেছে। আর এটা সম্ভব হয়েছে- একতার পাঠক, পৃষ্ঠপোষক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ভালোবাসার কারণেই। তাই একতার এই প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের প্রতি থাকল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
গত প্রতিষ্ঠাবার্ষিকীর সময়ই আমরা বলেছিলাম, বাংলাদেশের একটি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের..
বিস্তারিত
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি
সামুদ্রিক প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ বাংলাদেশের ঝুঁকি বাড়াবে
একতা প্রতিবেদক :
সৌদি আরব সরকারের নেতৃত্বে সামুদ্রিক প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ বাংলাদেশের নিরাপত্তা, বাণিজ্যিক ও অর্থনৈতিক ঝুঁকি বাড়াবে বলে হুশিয়ার করেছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।
গত ৩ আগস্ট সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে তারা বলেন, সৌদি সরকার ইয়েমেনের বাব আল-মানদেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার কাঠামো হিসেবে এই বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট (এমএমডিএ) প্রতিষ্ঠা..
বিস্তারিত
গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্য, লুণ্ঠন ও দমন পীড়ন রুখে দাঁড়ান
একতা প্রতিবেদক :
গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতৃবৃন্দ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহবান জানিয়েছেন। তারা বলেন, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও মৌলবাদ বিরোধী সংগ্রাম অব্যাহত রেখেই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানো সম্ভব।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যেগে গত ৫ আগস্ট বিকাল ৪.৩০ টায় তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতা বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যুক্তফ্রন্টের শীর্ষ নেতা সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বাসদ..
বিস্তারিত