ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের
আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কী
একতা প্রতিবেদক :
রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের প্রেক্ষাপটে নানা চড়াই-উৎরাই, সংশয়-শঙ্কা পেরিয়ে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ তার মেয়াদের একমাস পার করেছে। এই একমাসের কার্যক্রমে জাতীয় সংসদের কাছ থেকে জাতি কী পেয়েছে?
এ সংসদের প্রথম দিনটিই শুরু হয়েছে আশাভঙ্গ দিয়ে। প্রথম দিনেই জাতি প্রত্যক্ষ করেছে জাতীয় সংগীতের অবমাননা। স্বাধীনতাবিরোধী জামাত-এনসিপি জোটভুক্ত সংসদ সদস্যরা দাঁড়তে গড়িমসি করে জাতীয় সংগীতের প্রতি ঔদ্ধত্যপূর্ণভাবে চরম অবজ্ঞা প্রদর্শন করেছে। এছাড়া একাত্তরের গণহত্যার সহযোগী চিহ্নিত ও দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণের..
বিস্তারিত
জাতীয় স্বার্থবিরোধী সকল
চুক্তি বাতিল করুন

একতা প্রতিবেদক :
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অসম বাণিজ্য চুক্তিসহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল এবং অবিলম্বে বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে এজেন্ডা করে আলোচনা করার দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।
১৩টি বামপন্থি, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এ জোটের আহ্বানে গত ১১ এপ্রিল সারা দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয়ভাবে বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক..
বিস্তারিত
সারাদেশে প্রচার ও গণসংযোগের উদ্বোধন
একতা প্রতিবেদক :
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকার কর্তৃক সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ এবং ইরানে মার্কিন-ইসরাইলী হামলা, গাজায় জায়নবাদী গণহত্যাসহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্দ বন্ধের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট-এর পক্ষ থেকে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৬ এপ্রিল থেকে সারা দেশে প্রচার ও গণসংযোগ সপ্তাহ শুরু হয়েছে। ১৬ এপ্রিল কেন্দ্রীয়ভাবে ঢাকায় সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে..
বিস্তারিত
কেন্দ্রীয় কমিটির সভায় সিদ্ধান্ত
কৃষক সমিতির পঞ্চদশ জাতীয়
সম্মেলন আগামী ফেব্রুয়ারিতে

একতা প্রতিবেদক :
আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে পঞ্চদশ জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি। এ সম্মেলনকে সামনে রেখে সারাদেশে তৃণমূল পর্যায়ে থেকে সাংগঠনিক শক্তি ও ধারাবাহিক আন্দোলন বেগবান করার পরিকল্পনাও গ্রহণ করেছে সংগঠনটি।
বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভা গত ১৭ এপ্রিল হয়। সংগঠনের সভাপতি এ্যাড. এস এম এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন করেন সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন। অর্থ রিপোর্ট উত্থাপন করেন সহসভাপতি নিমাই..
বিস্তারিত
কুষ্টিয়ায় পীরের হত্যাকাণ্ডের নিন্দা
নির্বাচিত বিএনপি সরকার
মব সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যর্থ
একতা প্রতিবেদক :
কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়নে দরবারে হামলা চালিয়ে পীর শামীম রেজাকে নৃশংসভাবে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট ও উদীচী শিল্পীগোষ্ঠী।
গত ১২ এপ্রিল এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেছেন, এই বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রমাণ করেছে, সরকার ভিন্নমতাবলম্বী মানুষের জীবনের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণভাবে ব্যর্থ। এই নৃশংসতা সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে মধ্যযুগীয় অন্ধকারাচ্ছন্ন..
বিস্তারিত
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
একতা ডেস্ক :
[এই কলামটি সাপ্তাহিক একতার ৫৬ বর্ষের ৩২ নং সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।]
(৬)
। এক।
(১ ফেব্রুয়ারি ১৯৫০ তারিখে পার্টির প্রাদেশিক কমিটির কাছে ময়মনসিংহের পাহাড়ী এলাকার পার্টির নেতৃত্বে সশস্ত্র কৃষক বিদ্রোহের খবরা-খবর জানিয়ে আঞ্চলিক কমিটির পাঠানো রিপোর্টের কিছু অংশ) (বানানরীতি অপরিবর্তিত)
“সর্বাগ্রে আপনাদের বৈপ্লবিক কর্মকৌশলের কথা স্মরণ করিয়া আমাদের বিপ্লবী অভিনন্দন গ্রহণ করিতে অনুরোধ করি। .... আশা করি আপনারাও ময়মনসিংহের মত একটা বিরাট জেলার ৬০ লক্ষ অধিবাসী শোষিত, নির্যাতিত, অত্যাচারিত জনতার কাছ হইতে অনেক কিছু শিখিবার সাহায্য পাইবেন।..
বিস্তারিত
সড়কে ৭ ক্ষেতমজুর নিহতের ঘটনায় ক্ষতিপূরণের দাবি
একতা প্রতিবেদক :
কুমিল্লার দাউদকান্দিতে গত ১৪ এপ্রিল রাতে ট্রাক খাদে পড়ে সাতজন ধানকাটা শ্রমিকের নিহতদের ঘটনায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে শোক ও ক্ষোভ প্রকাশ করেছে।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সাধারণ সম্পাদক অর্ণব সরকার এক বিবৃতিতে বলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে একদল ক্ষেতমজুর দিনাজপুর থেকে ধান কাটার কাজের সন্ধানে ট্রাকে করে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে সাতজন ক্ষেতমজুর মৃত্যুবরণ করেন ও অন্যরা মারাত্মকভাবে আহত হন।..
বিস্তারিত
ব্যারিস্টার শফিক আহম্মেদের মৃত্যুতে সিপিবির শোক

একতা প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফী রতন দেশের বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার শফিক আহম্মেদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ এক শোক বিবৃতিতে বলেন, মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার বিরোধী সংগ্রামে ব্যারিস্টার শফিক আহম্মেদের অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ।
গত ১২ এপ্রিল ব্যারিস্টার শফিক আহমেদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ..
বিস্তারিত
উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব
একতা প্রতিবেদক :
দেশে ভাইরাসজনিত রোগ হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে গত ১৭ এপ্রিল পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জন এবং সন্দেহজনক আরও ১৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনক আরও ২১ হাজার ৪৬৭ জন আক্রান্ত হয়েছে।
গত ১৭ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ সময় সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা..
বিস্তারিত
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ
বন্ধ ও লাইসেন্স প্রদানের দাবি

একতা প্রতিবেদক :
ঢাকাসহ সারাদেশে চলমান বলপূর্বক শ্রমজীবী হকার উচ্ছেদের প্রতিবাদে বাংলাদেশ হকার্স ইউনিয়নের উদ্যোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয় অভিমুখে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভপূর্ব সমাবেশ থেকে অবিলম্বে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ, প্রকৃত হকারদের তালিকা প্রণয়ন, লাইসেন্স প্রদান এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
গত ১৬ এপ্রিল বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশেম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ..
বিস্তারিত
‘ভাগ’
একতা প্রতিবেদক :
এই জগত বিচিত্রময়। সবচেয়ে বড় বিচিত্র জিনিস হচ্ছে রাজনীতি, এ বৈচিত্রের কোনো দেশ নাই। প্রতিনিয়ত সে তার ভাব, স্বআচরণ পরিবর্তন করে জগতে টিকে থাকে। চাহিদা ও লক্ষ্যে সে প্রতিনিয়ত নতুন নতুন খাতের জন্ম দিচ্ছে।
এতদিন মানুষ বলতো রাজনীতি হচ্ছে চর দখলের খেলার মতো। কেউ বলত, হল দখলের মত। এসব বলে বলে নদী-খাল থেকে দেশ সব রাজনৈতিক নেতারা ভাগাভাগি করে দখল করে ফেলেছে।
দেশেও সবকিছু দখল শেষ হয়ে গেছে। আর কিছু দখল বোধহয় বাকি নেই। কিন্তু দখলে ভাগ বসাতে না..
বিস্তারিত