হামে শিশু মৃত্যুর ঘটনায় জরুরি পদক্ষেপের দাবি সিপিবির
জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার

একতা প্রতিবেদক :
রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে সারাদেশে হাম মহামারীতে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মহামারী প্রতিরোধে সরকারের উদাসীনতা ও অবহেলার প্রতিবাদ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত ১২ মে সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির..
বিস্তারিত
কেন্দ্রীয় খেলাঘর আসরের সেমিনারে বক্তারা
শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে পারলেই উন্নত দেশ গড়া সম্ভব

একতা প্রতিবেদক :
দেশের ঐতিহ্যবাহী সুপ্রাচীন ও সর্ববৃহৎ শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’। খেলাঘরের অগ্রযাত্রার ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গদ ১৫ মে সকাল সাড়ে ১০ টায়, জাতীয় প্রেসক্লাবের তফাজ্জাল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘শিশুর নিরাপদ জীবন; প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে পারলেই কেবল একটি সুখী, মানবিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সেমিনারে সভাপতিত্বে করেন খেলাঘরের চেয়ারপারসন গবেষক ড. কাজী মোজাম্মেল হোসেন। মূল প্রবন্ধ উপস্থান করেন খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য ডা...
বিস্তারিত
দাবি আদায়ে শ্রমিকদের লড়াই অব্যাহত থাকবে
সারাদেশে মে দিবস পালিত
একতা প্রতিবেদক :
সারাদেশে শ্রমিক দিবসের সমাবেশে বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমিক শ্রেণীর বিজয়-উৎসবের দিন। আন্তর্জাতিক শ্রমিক সংহতির দিন। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবি, উপযুক্ত মজুরি এবং উন্নত পরিবেশের দাবিতে আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলন গোটা আমেরিকা ছড়িয়ে পড়ে। আন্দোলনকে দমন করার জন্য শিল্পপতি এবং শাসক গোষ্ঠী আক্রমণ পরিচালনা করে। শ্রমিকরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, ফাঁসি বরণ করে হলেও ন্যায় সঙ্গত দাবি আদায়ে তাদের লড়াই অব্যাহত রাখবে।
নারায়ণগঞ্জ : জাতীয় ন্যূনতম মজুরি..
বিস্তারিত
‘শ্রমজীবী মানুষই সমাজ বদলের কারিগর’
নারায়ণগঞ্জ সংবাদদাতা :
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা সিপিবি কার্যালয়ের হলরুমে (আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের উত্তর পাসের বিল্ডিং এর পাঁচ তলায়) মে দিবস উপলক্ষে গত ১৫ মে বিকাল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তি, গান এবং ‘শ্রমজীবী মানুষই সমাজ বদলের কারিগর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় কয়েকজন শ্রমিক নেতা অংশ নেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল..
বিস্তারিত
বরেণ্য সমাজবিজ্ঞানী
এ কে এম সাদ উদ্দিনের
প্রয়াণে শোক
একতা প্রতিবেদক :
বরেণ্য সমাজবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম সাদ উদ্দিন এর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করেছে।
১৬ মে এক শোক বার্তায় সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক এ কে এম সাদ উদ্দিন সাম্রাজ্যবাদবিরোধী, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও স্বৈরাচারবিরোধী প্রগতিশীল আন্দোলনের একজন অন্যতম সংগঠক ছিলেন।
তিনি প্যালেস্টাইন সংহতি আন্দোলনসহ অসংখ্য গণমানুষের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে..
বিস্তারিত
ধানের মণ ১৫০০ টাকাসহ আট দফা দাবিতে কৃষকদের বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা :
রাজবাড়ীতে প্রতি মণ ধানের দাম ১৫০০ টাকা নির্ধারণ করা, সরাসরি কৃষকের নিকট হতে সরকারি ধান ক্রয় করা, ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র চালু করা, হাটবাজারে খাজনার তালিকা প্রদর্শন, বাজারে ধলতা নেওয়া বন্ধ করতে প্রশাসনের কার্যকরী প্রদক্ষেপ, শষ্য বীমা চালুকরাসহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৯ মে) সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ী বাজারে বাংলাদেশ কৃষক সমিতি কালুখালী ও পাংশা উপজেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা কৃষক সমিতির সভাপতি মো. তোফাজ্জেল..
বিস্তারিত
‘দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধ কর’
খুলনা সংবাদদাতা :
আমেরিকার সঙ্গে বাংলাদেশের অসম বাণিজ্য চুক্তি ও ইরানে মার্কিন-ইসরায়েলে হামলা, দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন–যুদ্ধ বন্ধের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ১১ মে খুলনায় পিকচার প্যালেস মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা জেলা কমিটির সভাপতি এস এ রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের মহানগর সভাপতি রফিকুল ইসলাম খোকন, সিপিবি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, বাসদের খুলনা জেলা কমিটির সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, বিপ্লবী কমিউনিস্ট..
বিস্তারিত
সিপিবি নেতা জালাল হাওলাদারসহ ইউনিক ডিজাইনের শ্রমিকদের ওপর হামলার নিন্দা
একতা প্রতিবেদক :
সিপিবি গাজীপুর জেলা কমিটির সদস্য, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র গাজীপুর জেলার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র জাতীয় পরিষদ সদস্য শ্রমিক নেতা জালাল হাওলাদারসহ শ্রমিকদের ওপর পুলিশ-সন্ত্রাসীর যৌথ হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং ইউনিক ডিজাইন লি. এর শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গত ১৫ মে এক বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন বলেন, দুই মাসের বেতন না দেওয়ায়..
বিস্তারিত
বন্ধ কলকারখানা রাষ্ট্রীয় উদ্যোগে চালু করার আহ্বান স্কপের
একতা প্রতিবেদক :
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতৃবৃন্দ জানান, সরকার প্রধান বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান বৃদ্ধির জন্য বন্ধ কলকারখানাসমূহ চালু করার ওপর গুরুত্ব দিয়েছেন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কমিটি গঠন করে দিয়েছেন যা প্রশংসাযোগ্য এবং শ্রমিকদের আশাবাদি করেছে। কিন্তু সরকার প্রধানের ঘোষণার পর দায়িত্বপ্রাপ্তরা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে, কারখানাগুলি ব্যক্তি মালিকানায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের শ্রমজীবী মানুষেরা অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে এই ধরণের বক্তব্যে উদ্বিগ্নতা প্রকাশ করছে, বন্ধ কলকারখানাসমূহ বেসরকারি বা..
বিস্তারিত
ফসলের লাভজনক দামের দাবিতে কৃষক সমাবেশ
পটুয়াখালী সংবাদদাতা :
বাংলাদেশ কৃষক সমিতি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে গত ৬ মে বেলা ১১ টায় সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে কৃষকের ফসলের লাভজনক দাম-লটারি প্রথা বাতিল করে সরাসরি কৃষককের কাছ থেকে ধান-চাল ক্রয়ের দাবিতে সমাবশ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ভারী বর্ষনের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান-স্লুইজ গেইট দখলমুক্ত করার ও খাল খননের দাবিতে কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জি. এম মাহবুবুবর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার..
বিস্তারিত
জন্মজয়ন্তীতে নেত্রকোনার সন্ধ্যাটি ছিল রবীন্দ্রমুখর

নেত্রকোনা সংবাদদাতা :
শান্তিনিকেতনের বাইরে ১৯৩২ সালে শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী প্রথম উদযাপন করেছিল নেত্রকোনাবাসী। তারই ধারাবাহিকতা আজও রক্ষা করে চলছে নেত্রকোনাবাসী।
গত ৮ মে (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় উদীচী নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে ১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হয় নিজস্ব কার্যালয়ে। এছাড়া জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে শহরের সাতপাই এলাকার বানপ্রস্থে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপিত হয়।
উদীচী নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীরের উপস্থাপনায় বক্তব্য দেন- নেত্রকোনার বাংলা বিভাগের প্রভাষক নাজমুল হাসান..
বিস্তারিত
৭ দিনের সংবাদ...
* উৎসে কর দ্বিগুণের পরিকল্পনা: দাম বাড়তে খাদ্যপণ্যসহ ব্যবহার্য জিনিসপত্রের
* সংকটের মুখে অর্থনীতি, রেকর্ড ঋণের উচ্চাভিলাষী বাজেট দিতে যাচ্ছে সরকার
* হাসপাতালে জলাতঙ্কের চিকিৎসায় একমাত্র উত্তর ‘ভ্যাকসিন নেই’, মন্তব্য রোগীদের
* কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা : আরো বেশি ঋণ পাবেন বড় ঋণগ্রহীতারা
* ব্যাংকে নগদ টাকার সংকট, টাকশালে পড়ে আছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত ১৫ হাজার ৮০০ কোটি
* বাংলাদেশের ঋণ পরিশোধ সক্ষমতা কমার আশঙ্কা, আউটলুক ‘নেগেটিভ’
* মশা মারতে ব্যর্থ রাজধানীর দুই সিটি করপোরেশন, বর্ষায় বাড়বে ডেঙ্গু
* ধর্মীয় ব্যাখ্যার অপপ্রয়োগের মাধ্যমে..
বিস্তারিত
শোক
কমরেড রেহানা মল্লিক
সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ও সুত্রাপুর থানা কমিটির সাবেক সদস্য, মহিলা পরিষদ ও ছাত্র ইউনিয়নের সাবেক সংগঠক কমরেড রেহানা মল্লিক গত ১৪ মে প্রয়াত হয়েছে।
কমরেড রেহানা মল্লিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সিপিবি সূত্রাপুর থানা কমিটি, উদীচী গেন্ডারিয়া শাখা সংসদ ও গেন্ডারিয়া থানা শাখা। কমরেড রেহানা মল্লিকের মরদেহে পার্টির লাল পতাকা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি সাইফুল ইসলাম সমীর, কৃষক নেতা জাহিদ হোসেন খান, সূত্রাপুর থানা কমিটির সভাপতি..
বিস্তারিত