ইরান সংকট নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে
তামের আজরামি

ইরান সংকটকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। যখন কোনো অঞ্চলে সামরিক শক্তি প্রত্যাশিতভাবে ‘প্রতিরোধক্ষমতা’ তৈরি করতে ব্যর্থ হয়, তখন রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তেল। এখন হরমুজ প্রণালি ধীরে ধীরে উপসাগরীয় নিরাপত্তার নিয়ম নির্ধারণ করছে, যেখানে একসময় প্রধান নিয়ন্ত্রক হিসেবে বিবেচিত হতো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। হরমুজ প্রণালি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সংকট সামাল দিতে যে জরুরি তেল মজুত থেকে অতিরিক্ত সরবরাহ দেওয়া হয়েছিল, তা ধীরে ধীরে কমে আসছে। এর ফলে বাজারে আবারও দামের চাপ বাড়ছে। কিন্তু সমস্যাটা শুধু..
বিস্তারিত
বিশ্ব আবার ‘জঙ্গলের আইনে’ ফেরার ঝুঁকিতে : সি পুতিন

একতা বিদেশ ডেস্ক :
কিছু দেশ ঔপনিবেশিক আমলের মানসিকতা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তবে বিশ্ব আবারও ‘জঙ্গলের আইনে’ ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। চীনের প্রেসিডেন্ট সি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ ঘোষণায় এ কথা বলেন।কোন দেশের উদ্দেশে এ কথা বলা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে একই ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা তৈরির পরিকল্পনার সমালোচনা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে বেইজিংয়ে পৌঁছান পুতিন। চীনের..
বিস্তারিত
১০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতিতে আদানির মামলা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
একতা বিদেশ ডেস্ক :
ভারতের আলোচিত ব্যবসায়ী গৌতম আদানি ও তাঁর ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে আনা সব ফৌজদারি অভিযোগ স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। প্রসিকিউটররা এসব অভিযোগ প্রমাণ করতে পারবেন না, এমন সিদ্ধান্তে পৌঁছানোর পর নিউইয়র্কের এই হাই প্রোফাইল সিকিউরিটিজ ও ওয়্যার ফ্রড (প্রতারণা) মামলার পুরোপুরি শেষ হলো।
আদালতের নথি অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন সম্প্রতি গৌতম আদানির বিরুদ্ধে ফৌজদারি প্রতারণার অভিযোগ খারিজ করার পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে তাঁর প্রধান প্রতিষ্ঠান আদানি এন্টারপ্রাইজেসের বিরুদ্ধে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা..
বিস্তারিত
যুক্তরাষ্ট্র রাউল কাস্ত্রোকে অভিযুক্ত করায় চীন-রাশিয়ার নিন্দা

একতা বিদেশ ডেস্ক :
কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি মনে করেন, দুই দেশের মধ্যে সংকটের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা খুব কম। যুক্তরাষ্ট্র কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত করে মার্কিন নাগরিকদের হত্যার অভিযোগ আনার এক দিন পর রুবিও এ কথা বলেছেন।রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধান চায়। তবে তিনি সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নিরাপত্তা রক্ষায় যেকোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখেন।..
বিস্তারিত
ট্রাম্প-নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ

একতা বিদেশ ডেস্ক :
ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।
সম্প্রতি দুই নেতার মধ্যে এক উত্তেজনাপূর্ণ ফোনালাপে এ মতবিরোধের বিষয়টি স্পষ্ট হয়। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।
সাম্প্রতিক সময়ে এটিই এ দুই নেতার প্রথম ফোনালাপ নয়। এর আগেও তাঁদের মধ্যে কথা হয়।
ওই কর্মকর্তা জানান, ফোনালাপে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে চলতি সপ্তাহের শুরুর দিকেই নতুন করে ইরানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। সিএনএন এর আগের..
বিস্তারিত
কঙ্গোয় ইবোলা আক্রান্ত
হয়ে ১১৮ জনের মৃত্যু

একতা বিদেশ ডেস্ক :
আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে কমপক্ষে ১১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩৯০ জনের বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। দেশটির স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান জ্যঁ কাসেয়া সতর্ক করে বলেছেন, অনুমোদিত কোনো ওষুধ বা টিকা না থাকায় মানুষের জনস্বাস্থ্যবিষয়ক নির্দেশনাগুলো মেনে চলা উচিত। বিশেষ করে ইবোলায় মৃত ব্যক্তিদের সৎকারের সময় সতর্কতা অনুসরণ করা জরুরি।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, উগান্ডাতেও..
বিস্তারিত
ক্ষেপণাস্ত্র-সংকটে ইউরোপ, সুবিধাজনক অবস্থানে রাশিয়া

একতা বিদেশ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন যখন ২০২৪ সালের জুলাই মাসে ঘোষণা করেছিলেন ইউরোপ ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র পাচ্ছে, তখন মহাদেশটিতে থাকা তাঁর মিত্ররা স্বস্তির নিশ্বাস ফেলেছিল।
প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো জার্মানিতে মোতায়েন করার কথা ছিল। এই সিদ্ধান্তকে ইউরোপে ন্যাটোর প্রতি আমেরিকার অঙ্গীকারের একটি বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়েছিল।
বাইডেন সেদিন যা মুখে বলেননি, কিন্তু ন্যাটোর সেনাপ্রধানেরা খুব ভালো করেই জানতেন, সেটা হলো রাশিয়ার হাত থেকে নিজেদের রক্ষা করার ক্ষেত্রে ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতার যে মারাত্মক..
বিস্তারিত
৭ দিনের দুনিয়া
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ
চুক্তি করার জন্য মরিয়া ইরান : দাবি ট্রাম্পের
ভারতের সীমান্ত ছাড়িয়ে পাকিস্তানেও ‘তেলাপোকা’র হানা
তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
লেবাননের ইরানি রাষ্ট্রদূতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা
ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মিশ্র বার্তা
পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প
‘কিডাল্টিং’: পলায়ন না কি জেন-জি’র টিকে থাকার লড়াই
আসিয়ানের ডুরিয়ান মাতাচ্ছে চীনা ফলবাজার
প্রত্যাশার চেয়ে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে ইরানের সেনাবাহিনী
হরমুজ প্রণালি ‘মুক্ত’ দেখতে চায় যুক্তরাষ্ট্র : ট্রাম্প
তাইওয়ানের স্বাধীনতার চক্রান্তের বিরুদ্ধে চীনের হুঁশিয়ারি
রাউল কাস্ত্রোকে হত্যা মামলায় অভিযুক্ত..
বিস্তারিত