জেলা-উপজেলায় ক্ষেতমজুর সমিতির সভা-সমাবেশ

Posted: 11 অক্টোবর, 2026

একতা প্রতিবেদক : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে জেলা ও উপজেলায় মতবিনিময় সভা, কর্মীসভা, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সভাগুলোতে নেতৃবৃন্দ বলেন, গ্রাম শহরের গরিব মানুষ দিন দিন আরো গরিব হচ্ছে। দ্রব্যমূল্যের ঊধর্বগতিতে তাঁরা দিশেহারা। নেতৃবৃন্দ অবিলম্বে পল্লী রেশন-পেনশন চালু, গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধের দাবি জানান। সভায় ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়। ঠাকুরগাঁও : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান বক্তব্য রাখেন। আরো আলোচনা করেন জেলা সিপিবির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক আবু সায়েম, প্রভাত সমীর শাহজাহান আলম, বিজু চৌধুরী, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, রথীন বর্মন প্রমুখ। একই দিন বিকালে পীরগঞ্জে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন অধ্যাপক ডা. ফজলুর রহমান। এছাড়াও আলোচনা করেন, সাধারণ সম্পাদক মেহেদি হাসান লেনিন, এফাজউদ্দিন, আলী আজম, আমিনুল ইসলাম, প্রশান্ত সমীর লেনিন, লিটন, বাবুল, এমদাদুল, মোর্তোজা, শিহাব প্রমুখ। মৌলভীবাজার : গত ৪ অক্টোবর বিকেলে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রবিরবাজারে ক্ষেতমজুর সমিতির এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। আরমান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সৈয়দ মোশারফ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, কৃষক নেতা জহর লাল রায়, স্থানীয় নেতা আবিদ হোসেন, আব্দুল মজিদ, দেলোয়ার হোসেন প্রমুখ। সভা শেষে আরমান আলীকে আহ্বায়ক করে আঞ্চলিক কমিটি গঠন করা হয়। নাটোর : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি নাটোর জেলা কমিটির সভা গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কল্লোল বনিক, ক্ষেতমজুর নেতা চন্দন সিদ্ধান্ত, শুকুর আলী, রবিউল ইসলাম, আজাদুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার লিপি আক্তার ও সিপিবি নেতা মহির উদ্দিন। সভায় জামালউদ্দনকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। সভায় সদস্য সংগ্রহ, গ্রাম কমিটি গঠন, সাংগঠনিক কর্মসূচি গ্রহণ, ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়। যশোর : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি যশোর জেলার মনিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়নের বাগডোব গ্রাম কমিটি গঠন করা হয়েছে। গত ৩ অক্টোবর সন্ধ্যায় ৬টায় রোহিতা বাজারে মিটিং শেষে কমিটি গঠন করা হয়। ক্ষেতমজুর সমিতি মনিরামপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক মহিব্বুল্লাহ মহিব এর উপস্থিতিতে কমিটি গঠন করা হয়। সভায় সিরাজুল ইসলামকে আহ্বায়ক, শহীদ হাসান বাবুকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- আব্দুল ওহাব, ইদ্রিস আলী, তাইজেল ইসলাম, মোসলেম মোড়ল, আবু বকর সিদ্দিকী, সিরাজুল ইসলাম (২), আছমোত মোড়ল, আব্দুল্লাহ। নীলফামারী : গত ৩ অক্টোবর বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি নীলফামারী জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফজলুর রহমান। সভায় অস্বীনি কুমার বিশ্বাসকে আহ্বায়ক, ত্রৈলক্ষ্য রায়, নিতাই রায়, মনিসিংহ রায়কে যুগ্ন অহ্বায়ক এবং মাহবুব রহমানকে সদস্য সচিব করা হয়। পঞ্চগড় : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি পঞ্চগড় জেলা কমিটির সভা গত ৩ অক্টোবর বিকালে সংগঠনের জেলা সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফজলুর রহমান। সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।