মোহনগঞ্জে সিপিবির সভা
Posted: 20 সেপ্টেম্বর, 2026
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মোহনগঞ্জ উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় উপজেলা শাখার সভাপতি এনামুল হক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা কমিটির সদস্য কোহিনুর বেগম, জেলা কমিটির সদস্য ও খালিয়াজুড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, মোহনগঞ্জ উপজেলা শাখার সদস্য শ্যামল চৌধুরী, মশিউর রেজা, সাফায়েত হোসেন প্রমুখ। সভায় পার্টির সাংগঠনিক কার্যক্রম, চলমান বিভিন্ন বিষয় ও আগামীদিনের কর্ম পরিকল্পনা নিয়ে বক্তারা আলোচনা করেন। বিজ্ঞপ্তি