‘মার্কিন গোলামী চুক্তি বাতিল কর’
Posted: 13 সেপ্টেম্বর, 2026
কুমিল্লা সংবাদদাতা :
বাংলাদেশ কৃষক সমিতি কুমিল্লা জেলার উদ্যোগে পূবালী চত্বরে কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় মার্কিন গোলামী চুক্তি বাতিল করার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল করার আহ্বান জানান। কৃষি পণ্য, কৃষি উপকরণ আমেরিকা থেকে আনতে বাধ্য করা দেশ বিক্রির সামিল বলে মন্তব্য করেন। কৃষি প্রধান বাংলাদেশকে বাচাঁতে হলে এই চুক্তি বাতিল করতেই হবে দাবি রাখেন নেতারা।
এছাড়া ফসলের লাভজনক দাম, সার-বীজ-কীটনাশক সেচ সহজলভ্য করার দাবি জানান। পরে যুব ইউনিয়ন কার্যালয়ে জেলা কমিটির বর্ধিত সভার আয়োজন করা হয়। কৃষক সমিতি কুমিল্লা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজাত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষক সমিতি কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সুধাংশু কুমার নন্দী, কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুকান্ত শফি চৌধুরী কমল, কৃষক সমিতি কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি কাজী নূর আহমেদ, কৃষক সমিতি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক শেখ আবদুল মান্নান, কৃষক নেতা সহিদ উল্লাহ, খলিলুর রহমান বাঙালী, কৃষক নেতা আবদুর রব, কৃষক নেতা এবিএম আবু কাউসার, শিক্ষক নেতা শান্তি ভূষন দেবনাথ, যুবনেতা সুশান্ত বিশ্বাস, জোনায়েদ রায়হান, মেহেদী হাসান প্রমুখ।