জনজীবনের সংকট নিরসনের দাবিতে খুলনায় সমাবেশ
Posted: 13 সেপ্টেম্বর, 2026
খুলনা সংবাদদাতা :
রংপুরের গণপতি চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডসহ সব হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলাসহ জনজীবনের সংকট নিরসনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ-এর সভাপতিত্বে ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি এস এ রশীদ, মহানগর কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, মহানগর কমিটির সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু।
সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, পলাশ দাশ, এস এম চন্দন, সদর থানার সভাপতি তোফাজ্জেল হোসেন, মহানগর সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড ফজলুল হক, কমরেড মাহফুজুর রহমান মুকুল, জাহানারা আক্তারী, মিনু রানী পাল, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, রেখা কুণ্ডু, দুলাল সরকার, অশোক ঘোষ, নিরোজ রায়, অশোক মণ্ডল, কামরুল ইসলাম খোকন, তুষার বর্মণ প্রমুখ।
সিপিবি খুলনা মহানগরের কর্মীসভা
আগামী ১০ অক্টোবর ’২৬ চব্বিশতম মহানগর সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ৭ সেপ্টেম্বর ’২৬ সোমবার অপরাহ্ন ৬টায় দলীয় কার্যালয়ে সিপিবি মহানগরের এক কর্মীসভা মহানগর কমিটির সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎএর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড এস এ রশীদ। কর্মী সভায় বক্তব্য রাখেন, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড পলাশ দাশ, কমরেড এস এম চন্দন, কমরেড তোফাজ্জেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড ফজলুল হক, কমরেড মাহফুজুর রহমান মুকুল, কমরেড জাহানারা আক্তারী, কমরেড মিনু রানী পাল, কমরেড সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কমরেড রেখা কুণ্ডু, কমরেড দুলাল সরকার, কমরেড অশোক ঘোষ, কমরেড নিরোজ রায়, কমরেড অশোক মণ্ডল, কমরেড কামরুল ইসলাম খোকন, কমরেড তুষার বর্মণ প্রমুখ। সভায় বক্তারা রংপুরের হত্যাকাণ্ডসহ সকল হত্যার, বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং ও বর্তমান খুলনা আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া ডেঙ্গু পরিস্থিতিসহ জনজীবনের নানাবিধ সংকট নিরসনে সরকারের ব্যর্থতায় হতাশা ব্যক্ত করেন বক্তারা। সভায় সাংগঠনিক বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় আগামী সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা নিতাই পালকে আহ্বায়ক ও মোস্তাফিজুর রহমান রাসেলকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।