নিঃশব্দের বারুদ
Posted: 13 সেপ্টেম্বর, 2026
বেনিয়া দাসত্বের শৃঙ্খল
ভাঙবে বলে
মার্ক্সের ধ্রুবক ভাবনা
সবই নিয়েছিলো মননে।
সামন্তবাদের ফ্যাসিস্ট আগ্রাসন
আর বৃটিশ বেনিয়ার কালো থাবা
পড়েছিলো খাবার বাসনে।
কিশোর দ্রোহের কবি
যুবার ক্ষমতা পেল না বলে,
লেখনির ঝর্ণাধারায়
প্লাবিত করলো সেদিন
সাহিত্যের সভ্যতায়।
রবির কিরণে আর
নজরুলের দ্রোহের আগুনে
ম্লান হয়নি তার
ক্ষুধার রাজ্যের গদ্যময় কবিতা,
নিপীড়িত, নিরন্ন মানুষের
যাতনাহীন অভাবশুন্য রাত্রি
উপহার দেব বলে,
নিরন্তর কমিউনিস্টের কর্মযজ্ঞে
সামিল হয়েছে প্রতিপদে।
মিল্কি ওয়ের মত শারদ রাতে
নির্মল আকাশের এক শাশ্বত ধ্রুবতারা,
ক্ষণজন্মা দু’দিনের পথিক
কাব্যে, সাহিত্যে সমাজ বদলানোর
দোর্দন্ড চেতনার, এ কিশোর কবি
যেন এক অন্তহীন অভিযাত্রিক।