গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ চায় নগরবাসী
Posted: 30 আগস্ট, 2026
একতা প্রতিবেদক :
গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ঢাকা মহানগর উত্তরের বাড্ডা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২২ আগস্ট বিকেল ৫টায় বাড্ডা ঝিলপাড়ে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা উত্তরের নেতা শান্তনু কুমার দাস। বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সম্পাদকমণ্ডলীর সদস্য মেতালোব হোসেন, জহিরুল ইসলাম, আব্দুল করিম সরদার প্রমুখ।
বক্তারা বলেন, গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। অব্যবস্থাপনা ও জনভোগান্তির অবসান ঘটিয়ে দ্রুত এসব সংকটের স্থায়ী সমাধান করতে হবে। জনগণের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করে মানবিক, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশ থেকে বক্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানান এবং জনগণের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।