গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা
Posted: 23 আগস্ট, 2026
গাইবান্ধা সংবাদদাতা :
২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, বাস্তবতা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ আগস্ট সমাজবিজ্ঞান চর্চা কেন্দ্র, গাইবান্ধা এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের নেতা ও সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, সাম্যবাদী আন্দোলন জেলা সমন্বয়ক নওশাদুজ্জামান নওশাদ, জেলা সদস্য সবুজ মিয়া, নারী নেত্রী অধ্যাপক রোকেয়া খাতুন, সুপ্রিয়া দেব, ইশরাত জাহান লিপি, ছাত্র ইউনিয়ন নেতা ওয়ারেছ সরকার, জুয়েল রানা, সুজন মাহমুদ, ছাত্র আন্দোলনের রুদ্রনীল প্রমুখ।