কমরেড আজিম উদ্দীন মাস্টারের স্মরণসভা অনুষ্ঠিত

Posted: 09 আগস্ট, 2026

সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সিপিবি ও ক্ষেতমজুর সমিতি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা কমিটির সাবেক সভাপতি কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৫ জুলাই বিকাল ৫টায় গফরগাঁও আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সিপিবি গফরগাঁও উপজেলা শাখা আয়োজিত এই সভায় সাইদুল ইসলামের সভাপতিত্বে ও এইচ এম ইয়াসিনুল আরাফাতের পরিচালনায় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান শামীম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ডা. কে এম এহছান, আব্দুর রহমান ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক নূর আবেদীন বাবুল, মাওলানা শামসুল হুদা পাঁচবাগী রা. স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আ. খালেক, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক সাইফুস সালেহীন, আজিম উদ্দীন মাস্টারের ছেলে এখলাছ উদ্দীন আহমদ প্রমুখ। বক্তারা কমরেড আজিম উদ্দীন মাস্টারের কর্মময় জীবন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি জীবনব্যাপী আদর্শের প্রতি অবিচল থেকে সমাজ ও রাজনীতিতে অবদান রেখে গেছেন। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে শোষণ-নিপীড়ন মুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমাদের কাজ করে যেতে হবে। বিজ্ঞপ্তি