মাগুরায় যুব ইউনিয়নের আহ্বায়ক কমিটি
Posted: 09 আগস্ট, 2026
মাগুরার সদর উপজেলার বেরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় যুবকদের সমন্বয়ে যুব ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ জুলাই বিকালে মাগুরা জেলা যুব ইউনিয়নের কমিটি গঠনের লক্ষ্যে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা শেষে মশিউর রহমানকে আহ্বায়ক, ইব্রাহিম ও মেহরাবকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তোয়াব অপু। এসময় আলোচনা করেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাগুরা সিপিবির নেতা হিমাংশুদেব বর্মণ। বিজ্ঞপ্তি