সুনামগঞ্জে সিপিবির মিট দ্য কমরেডস

Posted: 09 আগস্ট, 2026

সুনামগঞ্জের মধ্যনগরে কমিউনিস্ট পার্টির মিট দ্য কমরেডস অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই মধ্যনগর বাজারের অনির্বাণ সমিতির মিলনায়তনে সিপিবি উপজেলা কমিটির সভাপতি গোপেশ সরকারের সভাপতিত্বে ও সদস্য গোলাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভাগীয় সমন্বয়ক আনোয়ার হোসেন সুমন, জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা সভাপতি আব্দুল আউয়াল, জেলা সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, প্রবীণ সদস্য জয়কৃষ্ণ সরকার, মৌজ আলী প্রমুখ। সভায় বক্তারা দেশের বর্তমান অবস্থার সংকট নিরসনে কমিউনিস্ট পার্টির সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান। পার্টির অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে পার্টি বিস্তারে এবং দেশের আপামর জনমানুষকে নিয়ে লুটপাট-দুর্নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি