গাইবান্ধায় ‘২০২৪ গণঅভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সভা
Posted: 09 আগস্ট, 2026
গাইবান্ধা সংবাদদাতা:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে ‘২০২৪-এর গণঅভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগস্ট বিকেল ৫টায় সিপিবি গাইবান্ধা জেলা কার্যালয়ে জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, সদর উপজেলা সাধারণ সম্পাদক সুপ্রিয়া দেব, সম্পাদকমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সদস্য মশিউর রহমান মইশাল, ওয়ারেছ সরকার, সদর উপজেলা কমিটির সদস্য মনির হোসেন সুইট প্রমুখ।