গ্যাস সংকট নিরসনের দাবিতে সিপিবির পথসভা

Posted: 09 আগস্ট, 2026

একতা প্রতিবেদক : গ্যাস সংকট নিরসন ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রাজধানীর মধুবাগ মাঠে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হাতিরঝিল থানা শাখার উদ্যোগে গত ৭ আগস্ট বিকালে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সদস্য মোস্তান সের শাহাদাত এবং সভা পরিচালনা করেন শাখার সহ-সম্পাদক বিচিত্র বিশ্বাস। পথসভায় বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সম্পাদক শ্যামল বিশ্বাস এবং শাখার সম্পাদক কল্লোল বনিক। বক্তারা, গ্যাস সংকট নিরসনের জন্য সরকারকে দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানান। বক্তারা একইসঙ্গে সরকার আমেরিকার একটি কোম্পানির নিকট হতে ১৩ বছরের জন্য এলপিজি গ্যাস আমদানির যে চুক্তি করতে যাচ্ছে তার প্রতিবাদ জানান। নিজস্ব গ্যাস উত্তোলন না করে বেশি দামে গ্যাস আমদানির যে চক্রান্ত চলছে তার প্রতিবাদে জনগণ কে সচেতন থাকার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সরকার যদি মার্কিন গোলামীর চুক্তি থেকে নিজেকে সরিয়ে না নেয় তাহলে এই দেশের শিল্প ও কৃষি হুমকির মধ্যে পরবে, অনেক মানুষ কাজ হারাবে। এছাড়াও তারা হামে ৮ শতাধিক মানুষের মৃত্যু হলেও এখনো কোনো তদন্ত কমিটি করা হচ্ছে না, কাক্সিক্ষত চিকিৎসা প্রদান করা হচ্ছে- এসবের নিন্দা জানান সিপিবি নেতারা। পথসভা শেষে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিপিবির প্রকাশিত লিফলেট জনগণের মধ্যে বিতরণ করা হয়।