ব্রাহ্মণবাড়িয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর মানববন্ধন
Posted: 19 জুলাই, 2026
ব্রাক্ষণবাড়িয়া সংবাদদাতা :
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সদরের সিমনা রোডে তিতাস নদীর পূর্বপাড়ে গণপূর্ত বিভাগে পাসকৃত সম্ভাব্য আবাসিক প্লট স্থাপন উন্নয়ন প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুলাই বিকাল ৪টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে জীববৈচিত্র্য, প্রাণ-প্রকৃতি, কৃষিজমি, নদী, খাল, ডোবা, বিল ধ্বংস হবে। বিনষ্ট হবে ৭৫টি বাড়ি, ২০টি বাথার, ১০টি হাঁসের ফার্ম। এছাড়া ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে যদি শিমরাইলকান্দি, বিজয়পুর, দত্তখলা, বাথারখলা, পেলুনপুর, রাজাবাড়িতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়।
এই জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ আয়োজিত মানববন্ধনে জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি সাজিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, অ্যাড শেখ জাহাঙ্গীর, মহিলা পরিষদের স্বাতী চৌধুরী, টিইউসি সাধারণ সম্পাদক আল মামুন, শিক্ষক বাবুল মাষ্টার, কবি মাশরেকী শিপার, ইউনেস্কো ক্লাব সভাপতি আমির ফারুক, মাহমুদুল হাসান হিরা।