বন্যা : বাড়ছে ক্ষয়ক্ষতি, বাড়ছে মানুষের আর্তনাদ

Posted: 19 জুলাই, 2026

একতা প্রতিবেদক : টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে দেশের দক্ষিণাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের ৭টি জেলার বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ ধারণ করে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং চট্টগ্রামের এই বন্যায় ৭ জেলার মোট ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের ১২৭টি পানি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৭৯টিতে নদ-নদীর পানি একসাথে বাড়তে শুরু করে। এর মধ্যে বান্দরবানে সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা নদী এবং মনু ও খোয়াই নদেরপানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া তিস্তা নদীর ডালিয়া, কাউনিয়া ও তারাপুর, কুশিয়ারা নদীর শেরপুর, সুরমা নদীর কানাইঘাট, ছাতক ও সুনামগঞ্জ, সোমেশ্বরী নদীর কলমাকান্দা এবং ছোট ফেনী নদীর কোম্পানীগঞ্জ স্টেশনে পানি সতর্কসীমার কাছাকাছি প্রভাবিত হয়। গত এক সপ্তাহে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে এবং বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম অঞ্চলে একের পর এক গ্রাম প্লাবিত হয়েছে; ভেঙেছে সড়ক, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদ কার্যত অবরুদ্ধ ছিল। কোথাও পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও কোথাও নতুন করে বাড়ছে। মানুষ ঘরে ফিরতে শুরু করলেও নৌকা ছাড়া চলাচলের উপায় নেই। বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, ফটিকছড়ি ও হাটহাজারীর অনেক এলাকায় এখনো ঘরের ভেতরে পানি। কোথাও কোথাও পানি কমলেও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ এখনো হয়নি। কাঁচা ঘরের দেয়াল ধসে পড়েছে, নষ্ট হয়েছে খাদ্যশস্য। কোথাও ত্রাণ পৌঁছালেও, আবার কোথাও দুর্গত মানুষের কাছে সহায়তা না পৌঁছানোর অভিযোগও আছে। কক্সবাজারে বন্যার পানি কিছু এলাকায় কমলেও দুর্ভোগ কাটেনি। চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, রামু ও সদরের বিস্তীর্ণ এলাকায় পানি রয়েছে। কোথাও বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। মানুষ চলাচলে নৌকা ব্যবহার করতে দেখা গেছে। তিন পার্বত্য জেলায় পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। পানি কমার সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে দুর্যোগের চিত্র। কোথাও ভেঙেছে গ্রামীণ সড়ক, কোথাও ধসে পড়েছে সেতু। ডুবে গেছে আমন ও আউশের বীজতলা, জুমখেত ও সবজিক্ষেত। আশ্রয়কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করলেও অনেক পরিবার এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তিন জেলার মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা বান্দরবানের। বৃষ্টি কমার সাথে সাথেই সাঙ্গু নদীর পানি নামতে শুরু করে। তবে জেলা শহরের অধিকাংশ এলাকা এখনো পানির নিচে। বান্দরবান-চট্টগ্রাম ও বান্দরবান-রাঙামাটি সড়কের বিভিন্ন অংশ এখনো পানির নিচে। পানি কমে যাওয়ায় অনেক বাসিন্দা ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা শুরু করেছেন। তবে পানি নেমে যাওয়ার পর কর্দমাক্ত ঘর এবং ময়লা-আবর্জনা নিয়ে এখন তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তারা। বিভিন্ন এলাকায় পানি কমে যাওয়ায় আর্মিপাড়া, মেম্বারপাড়া, কাশেমপাড়া, ইসলামপুর, হাফেজঘোনা, ক্যচিংঘাটা ও বালাঘাটা এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ও দোকানপাট পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছেন। যেসব এলাকায় আগে বুকসমান পানি ছিল সেসব জায়গায় এখন পানি নেই বললেই চলে। অধিকাংশ সড়কে যান চলাচল শুরু হয়েছে। কোথাও কোথাও সামান্য জলাবদ্ধতা থাকলেও পায়ে হেঁটে পার হওয়া যাচ্ছে। ঘরের পাশাপাশি সবখানে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজও চলছে। অনেকেই ঘরে ফিরে কাদামাটি সরিয়ে ক্ষয়ক্ষতির হিসাব করছেন। জীবিকার তাগিদে মানুষও ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেছেন। রাঙামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকলসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি কমতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরছেন। বাঘাইছড়ির রূপকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ধনেশ্বর চাকমা বলেন, কিছু মানুষ বাড়ি ফিরলেও অধিকাংশ এখনো আশ্রয়কেন্দ্রে। খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকা থেকে পানি নেমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় খাগড়াছড়ির চেঙ্গীতে ও মাইনী নদীতে পানি কমতে শুরু করেছে। এতে দীঘিনালা-লংগদু, দীঘিনালা-বাঘাইছড়ি এবং দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। অন্যদিকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কেও সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় খাগড়াছড়ির চেঙ্গীতে ও মাইনী নদীতে পানি কমতে শুরু করেছে। এতে দীঘিনালা-লংগদু, দীঘিনালা-বাঘাইছড়ি এবং দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। অন্যদিকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কেও সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, জেলা সদরের কয়েকটি নিচু এলাকায় জলাবদ্ধতার আংশিক উন্নতি হলেও মহালছড়ি উপজেলার বদানালা, লেমুছড়িসহ বেশ কিছু এলাকায় এখনো পানি বন্দী রয়েছেন অনেকে। অন্যদিকে দীঘিনালায় মাইনি নদীর পানি কমলেও মেরুং এলাকায়ও এখনো জলাবদ্ধতা কমেনি। এই এলাকায় পানি বন্দী রয়েছেন প্রায় কয়েকশ পরিবার। বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় খাগড়াছড়ির চেঙ্গীতে ও মাইনী নদীতে পানি কমতে শুরু করেছে। এতে দীঘিনালা-লংগদু, দীঘিনালা-বাঘাইছড়ি এবং দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। অন্যদিকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কেও সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়েছে। ছাড়া হবিগঞ্জে বন্যায় প্রায় সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। উঁচু এলাকার পানি কিছুটা কমতে শুরু করলেও নিম্নাঞ্চলে এখনো মানুষের দূর্ভোগ কমেনি। কৃষিজমির সব ফসল নষ্ট হয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই পানি না নামলে আরও বড় ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজারের সাত উপজেলার মধ্যে পাঁচটিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৭ হাজারের বেশি পরিবার। গরু-ছাগল নিরাপদ জায়গায় রাখতে হয়েছে।থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। সুনামগঞ্জে পাঁচ দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে নদ-নদী ও হাওরে পানি বেড়েছে। গত মঙ্গলবার জেলায় মৌসুমের সর্বোচ্চ প্রায় ২৬৫ মিলিমিটার বৃষ্টি হয়। এর সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রমা নদীর পানি বেড়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় স্বল্প মেয়াদে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা রয়েছে। গত কয়েক দিনের মাঝারি, ভারী বৃষ্টিসহ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার সব নদ-নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে করে উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরি¯ি’তির সৃষ্টির শঙ্কা করা হচ্ছে। টানা ভারী বৃষ্টির কারণে পানি বেড়ে কুড়িগ্রাম জেলার বিভিন্ন নদীতে ভাঙন বেড়েছে। ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদের তীব্র ভাঙনে বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটছে নদীতীরের মানুষের। টানা ভারী বৃষ্টিতে যশোরের কেশবপুর পৌর এলাকার দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বসতবাড়িতে পানি ওঠায় মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, ১৮ আগস্ট থেকে বন্যা হতে পারে, এমন তথ্য থাকলেও ছিল না সঠিক ব্যাখ্যা। এ নিয়ে সাধারণের বোধগম্য করে পূর্বাভাস দেয়া হয়নি। এ কারণে প্রয়োজনীয় পূর্বপ্র¯‘তি নিতে পারেনি মানুষ। জলবায়ু ও পরিবেশ গবেষক ড. আইনুন নিশাত বলেন, ফ্লাড ফোরকাস্ট, পূর্বাভাস আরেকটি হলো সতর্কীকরণ বা ওয়ার্নিং। আমাদের ফোরকাস্ট সঠিক, গত ১৮ তারিখ (আগস্ট) থেকে বলা আছে যে এ ধরনের বন্যা হতে পারে। কিন্তু ওয়ার্নিং বলে কিছু নাই, ওয়ার্নিং যেটা আছে, সেটা সাধারণ মানুষের বোধগম্য করে দেয়া হয় না। একইভাবে বৃষ্টির ফোরকাস্ট আবহাওয়া অফিস যেটা দিয়ে থাকে এটাও সাধারণ মানুষের বোধগম্য করে দেয়া হয় না। প্রতিবেশি দেশ ভারতে যেখানে অরেঞ্জ অ্যালার্ট এবং ত্রিপুরাতে রেড অ্যালার্ট আছে। বাংলাদেশের ফোরকাস্ট সঠিক থাকলেও সতর্কতা বলে কিছু ছিল না। বন্যার বিষয়গুলো সাধারণ মানুষদের আরও বোঝানো দরকার। জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, যে প্লাবনটা ঘটেছে, এইটার ওপর যে কথা বলাবলি হচ্ছে, উজানে যে বাঁধটা, মেঘালয়-ত্রিপুরায় যেটা সৃষ্টি হয়েছে সেইটা একটা বাস্তবতা। সাবেক এই চেয়ারম্যানের মতে, বন্যা মোকাবিলায় বাংলাদেশেরও ব্যর্থতা আছে। প্রয়োজনীয় খনন কাজ করতে পারলে এ ধরনের সমস্যা অনেকটাই এড়ানো যেত।আরও বলেন, আমাদের নাব্যতা, এই যে ধারা, জলবায়ু বা বেশি পানি যে আসবে সেইটা ভেবে আরও বিস্তৃত করা, আরও গভীর করা, সেইটা কিন্তু আমরা করতে পারিনি। সেই দিক থেকে আমাদের একটা চরম ব্যর্থতা তো অবশ্যই আছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা ও পাহাড় ধসে এ পর্যন্ত মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার জেলায়- মোট ৩২ জন যার মধ্যে ১৯ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে ১৫ জন, বান্দরবানে ৭ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। বন্যা ও পাহাড় ধসের বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের মধ্যে কক্সবাজারে ২৫ জন, চট্টগ্রামে ১২, বান্দরবানে দুই ও খাগড়াছড়িতে একজন রয়েছেন। কক্সবাজারে এখনো একজন নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া খাগড়াছড়িতে ১ জন, বান্দরবানে ২ জন, কক্সবাজারে ২৫ জন এবং চট্টগ্রামে ১২ জন রয়েছেন। মৌলভীবাজারের সদর ও রাজনগর উপজেলার ১২টি ইউনিয়ন আক্রান্ত হয়েছে। সেখানে একজন মারা গেছেন। প্রতিবেদন অনুযায়ী খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ-এই সাত জেলার ৫৭টি উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬২টি ইউনিয়ন ও আটটি পৌরসভা। পানিবন্দি হয়ে পড়েছে ৫২ হাজার ৪৯৩টি পরিবার। প্রতিবেদনে বলা হয়, বন্যায় পাঁচ জেলায় ৪৪,৪০০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলায় ১৫,২২৩টি, কক্সবাজার জেলায় ১১,২৭৮টি, রাঙামাটি জেলায় ৪৮৩টি, খাগড়াছড়ি জেলায় ১,০৪০টি এবং বান্দরবান জেলায় ১৬,৩৭৬টি। সড়ক ও জনপদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বন্যায় চট্টগ্রাম জোনের মোট ২১২ দশমিক ৯৪ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে জাতীয় মহাসড়ক ৩৪ দশমিক ০৯ কিমি, আঞ্চলিক মহাসড়ক ৩২ দশমিক ৯৫ কিমি এবং জেলা মহাসড়ক ১৪৫ দশমিক ৯১ কিমি বন্যার কবলে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী, সড়কের পাশাপাশি পাঁচটি ব্রিজ এবং একটি কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সবগুলোই বান্দরবান বিভাগে। এই বিপুল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রাথমিক জরুরি বা স্বল্পমেয়াদি মেরামতের জন্য ৪৫ কোটি ৮৭ লাখ টাকা। পার্বত্য অঞ্চলে শতাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। শুধুমাত্র রাঙামাটি জেলা প্রশাসন ও সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, জেলার অন্তত ১৩৫টি স্থানে ছোট-বড় পাহাড় ধসের ঘটনা নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড় ধস, বন্যা ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন সড়কে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। ভূমিধস ও বন্যায় তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সেতু ও কালভার্ট। বিস্তর ফসলি জমি তলিয়ে মারাত্মক ক্ষতি হয়েছে। তবে পাহাড়ধসে জেলায় কোথাও প্রাণহানির তথ্য পাওয়া না গেলেও পাহাড়ি ঢলে ভেসে গিয়ে তিনজনের প্রাণ গেছে। সবচেয়ে বেশি পাহাড় ধসের ঘটনা ঘটেছে বিলাইছড়ি উপজেলায়। সেখানে পাহাড় ধসের সংখ্যা ৩৭টি। এছাড়া কাপ্তাইয়ে ৩২টি, বাঘাইছড়িতে ৩টি, কাউখালীতে ৩০টি, রাঙামাটি সদরে ১৩টি, নানিয়ারচরে ১৮টি ও লংগদুতে ৪টি পাহাড় ধসের ঘটনা ঘটে। অতিভারী বর্ষণ থামার পর চট্টগ্রাম অঞ্চলের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে আসছে বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র। কোথাও ডুবে গেছে পাকা আউশ ধান, কোথাও নষ্ট হয়েছে আমনের বীজতলা, আবার কোথাও পানিতে ভেসে গেছে মাছের ঘের কিংবা মারা গেছে গবাদি পশু ও হাঁস-মুরগি। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ-এই তিন খাত মিলিয়ে বন্যা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি খাদ্য উৎপাদন ও বাজারে নতুন অনিশ্চয়তার আশঙ্কা তৈরি করেছে। বাংলাদেশের মানুষের কাছে বন্যা নতুন কোনো অভিজ্ঞতা নয়। নদীমাতৃক এই দেশে বর্ষা মৌসুমে বন্যা একদিকে যেমন প্রাকৃতিক বাস্তবতা, অন্যদিকে তেমনি মানুষের জীবন ও জীবিকার জন্য বড় চ্যালেঞ্জ। তবে সাম্প্রতিক বছরগুলোতে বন্যার ধরন ও ভয়াবহতা বদলে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, অস্বাভাবিক বৃষ্টিপাত, উজানের ঢল এবং অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের কারণে প্রাকৃতিক দুর্যোগ এখন আরও আকস্মিক ও ধ্বংসাত্মক হয়ে উঠছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢাল এবারের বন্যার অন্যতম প্রধান কারণ। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে জুলাইয়ের শুরু থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা কয়েক দিন প্রবল বৃষ্টিপাত হয়। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় অতিবৃষ্টির কারণে পাহাড়ি নদী, ছড়া ও জলাধারগুলো দ্রত পানিতে পূর্ণ হয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরাম অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে বিপুল পরিমাণ পানি বাংলাদেশের নদীগুলোতে প্রবেশ করে। সাঙ্গু, মুহুরী, হালদা, মাতামুহুরী, মনু ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। বাংলাদেশেও এর প্রভাব স্পষ্ট। অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও পাহাড়ধস এখন আগের তুলনায় বেশি ঘন ঘন ঘটছে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের কিছু কর্মকাণ্ডও বন্যার ভয়াবহতা বাড়িয়ে দিচ্ছে। অপরিকল্পিত পাহাড় কাটা, বন উজাড়, নদী-খালের দখল ও নাব্যতা সংকটের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পাহাড়ি অঞ্চলে অনিয়ন্ত্রিত বসতি ও পাহাড় কাটার ফলে ভূমির ভারসাম্য নষ্ট হচ্ছে। অতিবৃষ্টির সময় এসব এলাকায় পাহাড়ধস বেড়ে যায়। একইভাবে অপরিকল্পিত নগরায়ণের কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। প্রকৃতির ওপর অতিরিক্ত চাপ কমানো না গেলে ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ আরও ভয়াবহ হতে পারে। প্রতিবছর বন্যার পর ক্ষয়ক্ষতি মোকাবিলা করার পরিবর্তে আগাম প্রস্তুতির ওপর জোর দিতে হবে। নদী ব্যবস্থপিনা আধুনিক করা, বাঁধ ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, পাহাড় ও বন রক্ষা করা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অপরিকল্পিত বসতি নিয়ন্ত্রণ করা জরুরি। স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে আরও সক্রিয় করতে হবে। পাশাপাশি আবহাওয়া পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পরিশেষে বলা যায়, ২০২৬ সালের বন্যা আবারও আমাদের সতর্ক করেছে। এটি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং আমাদের পরিবেশ ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা ও দুর্যোগ প্রস্তুতিরও পরীক্ষা। প্রকৃতির পরিবর্তন থামানো সম্ভব নয়, কিন্তু পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেক কমানো সম্ভব। পাহাড়, নদী ও পরিবেশ রক্ষা, নিরাপদ অবকাঠামো নির্মাণ এবং শক্তিশালী দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমেই ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলা করতে হবে। বন্যার পানি একসময় নেমে যাবে, কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের জীবন স্বাভাবিক করতে প্রয়োজন হবে দীর্ঘমেয়াদি সহায়তা ও দায়িত্বশীল উদ্যোগ। তাই এখনই সময়- প্রকৃতির সঙ্গে সহাবস্থানের পরিকল্পনা গ্রহণ করে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার।