ময়মনসিংহে পাঠচক্র অনুষ্ঠিত
Posted: 12 জুলাই, 2026
ময়মনসিংহ সংবাদদাতা :
ময়মনসিংহ সদরের হরি কিশোর রায় রোডের উদীচী কার্যালয়ে গত ৪ জুলাই মুক্ত বাতায়ন পাঠচক্রের আসর অনুষ্ঠিত হয়েছে। সভায় কার্ল মার্কস শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক রঞ্জিত সরকার। প্রবন্ধে মহামতি কার্ল মার্কস এর বর্ণাঢ্য জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন প্রাবন্ধিক।
প্রবন্ধ পাঠ শেষে সিপিবি নগর কমিটির সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ জুনের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত, উদীচী জেলা কমিটির সভাপতি ডা. প্রদীপ চন্দ্র কর, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক সাইফুস সালেহীন প্রমুখ।
বক্তারা বর্তমান সমাজ বাস্তবতায় মার্কস পাঠের প্রয়োজনীয়তা ও মুক্ত মানুষের মুক্ত সমাজ নির্মাণে কার্ল মার্কস এর আবশ্যকতার উপর গুরুত্বারোপ করেন। সভায় অনান্যের মধ্য উপস্থিত ছিলেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, সিপিবি নেতা তপন বর্মণ, তপন সাহা চৌধুরী, যুব ইউনিয়ন জেলা শাখার সভাপতি জহিরুল আমিন রুবেল, মুক্ত বাতায়ন পাঠচক্রের সমন্বয়ক কবি হান্নান কল্লোল, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি সাব্বির রেজা, বীর মুক্তিযোদ্ধা সনত কুমার ঘোষ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন রুনা প্রমুখ।