টিইউসি বগুড়া জেলা কমিটির সভা
Posted: 14 জুন, 2026
বগুড়া সংবাদদাতা :
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) বগুড়া জেলা কমিটির সভা সংগঠনের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। গত ৬ জুন বিকাল ৪টায় সাতমাথা কার্যালয়ে সভার শুরুতেই সাংগাঠনিক রিপোর্ট উত্থাপন করেন সংগঠনের সাধারণ মতিয়ার রহমান।
রিপোর্টের উপর আলোচনা করেন, টিইউসি নেতা বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, আমিনুল ফরিদ, মামুনুর রশীদ দোলা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ১৯টি চিনিকল এবং ২৪টি পাটকল বন্ধ হয়ে গছে। বর্তমানে ছোট এবং মাঝারি প্রায় ২ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে। আশুলিয়া ও গাজীপুরে ত্রিশ হাজারের উপরে শ্রমিক ছাঁটাই হয়ে গেছে। অবিলম্বে বন্ধকৃত কারখানা চালু করতে হবে এবং ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহাল করতে হবে।
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজর টাকা নির্ধারণ করার জন্য সরকারের নিকট দাবি জানান নেতারা। বগুড়ার টিইউসিকে শক্তিশালী করার লক্ষ্যে কতিপয় গুরুত্বপূর্ণ সাংগাঠনিক সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।