মাগুরার শালিখায় সিপিবির সভা

Posted: 14 জুন, 2026

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মাগুরা জেলার শালিখা উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গত ৬ জুন বেলা ১১টায়। শালিখা উপজেলার ধনেশ্বরগাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বলাই চন্দ্র শীল। প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা সিপিবির সভাপতি বীরেন বিশ্বাস। সভায় ১৩ জুন ধনেশ্বরগাতী মাধ্যমিক বিদ্যালয়ে ‘মিট দ্যা কমরেডস’ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। পার্টির কেন্দ্রীয় কর্মসুচী ‘মিট দ্যা কমরেডস’ উপলক্ষে প্রস্তুতিমূলক এ সভায় আরও বক্তব্য রাখেন জেলা সভাপতি বীরেন বিশ্বাস, শালিখা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা সদস্য হিমাংশুদেব বর্মণ, জেলা সদস্য মশিউর রহমান, জেলা সদস্য প্রশান্ত বিশ্বাস, মণিমোহণ বিশ্বাস, বলাই চন্দ্র শীল প্রমুখ। বৈঠকে আরো উপস্থিত ছিলেন মাখনলাল বিশ্বাস, নিত্যগোপাল বিশ্বাস এবং অনুপম বিশ্বাস। বিজ্ঞপ্তি